এক্সপ্লোর

Kultali Royal Bengal Tiger Caught : অবশেষে বাগে বাঘ ! ঘুম পাড়ানি গুলি খেয়ে কুলতলির রয়্যাল বেঙ্গল কাবু

North 24 Pargana News : রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান। তারপর আজ সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন।

পার্থপ্রতিম ঘোষ , দক্ষিণ ২৪ পরগনা :  ৬ দিন পর অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে রয়্যাল বেঙ্গলকে (Royal Bengal Tiger) কাবু করা সম্ভব হল।  কুলতুলির ডোঙাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল।  বন দফতর সূত্রে খবর, ২টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাগে আসে।  বাঘকে কাবু করতে এর আগে কম কাঠখড় পোড়াতে হয়নি। রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান। তারপর আজ সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা।  

কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গিয়েছিল। জাল ছিঁড়ে সে বেরনোরও চেষ্টা করে, এমন প্রমাণ মেলে।  কিন্তু বন দফতরের কর্মীরা তাকে নাগালে পায়নি।  রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি। বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা ছিল বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।  

আরও পড়ুন : 

ওমিক্রন আবহে কোন রাজ্যে পর্যটনের কী কী বিধিনিষেধ ?


পুরো জায়গাটা, ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়! উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী! সেদিকে, বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রথমে ২শো হেক্টর এলাকা ঘিরে, এনক্লোজার করা হয়েছিল। পরে, তা ছোট করে ২০০ বর্গফুট করা হয়। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ। রবিবার রাতে, বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করে। সোমবার সকালে, জাল সংলগ্ন ভেজা মাটিতে, বাঘের আঁচড়ের দাগ দেখা যায়। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। এটাই চিন্তা বাড়িয়েছে, বন দফতরের। বাঘ ধরতে, একটি বিশেষ দল নিয়ে আসা হয়। সোমবার সকালে জঙ্গলের ভিতরে যান বনকর্মীরা। যেখানে বাঘটি রয়েছে, সেখানে নতুন করে একটি খাঁচা পাতা হয়। ভিতরে, টোপ হিসেবে দেওয়া হয় মাংস!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget