এক্সপ্লোর

Baduria News: পুজোবাড়ি থেকে ফেরার পথে গাড়ি নিয়ে পুকুরে, দম আটকে মৃত্যু দম্পতির

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার বসিরহাটের অন্তর্গত বাদুড়িয়া থানা এলাকার ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদিয়া গ্রামে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কালীপুজোয় (Kali Puja) বেড়াতে এসেছিলেন মামার বাড়িতে। কিন্তু আর বাড়ি ফেরা হল না এক দম্পতির। গাড়ি বিয়ে সটান গিয়ে পড়লেন পুকুরে। জলে পড়ে বেঘোরে মৃত্যু হল দু'জনেরই (Road Accident)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে (Car Accident)। 

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে সোজা পুকুরে দম্পতি

উত্তর ২৪ পরগনার (North 24 pargans News) বসিরহাটের (Basirhat News) অন্তর্গত বাদুড়িয়া থানা এলাকার ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদিয়া গ্রামে। আদতে বিরাটির বাসিন্দা কৌশিক দেবনাথ এবং তাঁর স্ত্রী সুনন্দা দেবনাথ। শনিবার নমেদিয়ায় মামার বাড়ির কালীপুজোয় শামিল হতে এসেছিলেন একসঙ্গে। 

রাতটুকু পুজোবাড়িতে কাটিয়ে রবিবার সকালে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই বিপত্তি ঘটে। গাড়িতে চেপে ফিরছিলেন ওই দম্পতি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সমেত রাস্তার ধারের পুকুরের জলে গিয়ে পড়েন ওই দম্পতি। কেউ কিছু বুঝে ওঠার আগে ঘটে যায় গোটা ঘটনা। তাতে গাড়ির মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর।

আরও পড়ুন: Panagarh News: রাস্তার পাশের জঙ্গলে হেলমেটের স্তূপ, পানাগড়ে বনদফতরের জায়গায় কাদের আনাগোনা! ঘনাচ্ছে রহস্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসলে হাত পাকানোর জন্য গাড়ি চালাচ্ছিলেন সুনন্দাই। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে সটান পুকুরে গিয়ে পড়েন গাড়ি সমেত। কিন্তু ভিতর থেকে গাড়ির দরজা বন্ধ করে রাখায়, তাঁরা ভিতর থেকে বেরিয়ে আসতে পারেননি। গাড়ির মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দু'জনেরস, এমনই জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা

স্থানীয় মানুষজন জানিয়েছেন, বিষয়টি সামনে আসতে হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই দম্পতিকে গাড়ি থেকে বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।  কিন্তু সেখানে চিকিৎসকেরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে, গোসাবায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতার নাম সাবিত্রী বিশ্বাস। বয়স ৩৮ বছর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোসাবার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বিজয়নগর কলোনির বাসিন্দা সঞ্জয় মণ্ডল ঘরের মধ্যেই সাবিত্রীকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার শুরু করেন তৎক্ষণাৎ। ছুটে আসেন পড়শিরা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় আগুনও নেভানো হয়। পুলিশকে খবর দিলে তারাই অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget