এক্সপ্লোর

Panagarh News: রাস্তার পাশের জঙ্গলে হেলমেটের স্তূপ, পানাগড়ে বনদফতরের জায়গায় কাদের আনাগোনা! ঘনাচ্ছে রহস্য

Helmet Recovered: ঝোপ-ঝাড়, গাছ-গাছালিতে ভরা ওই জায়গা বন দফতরের এলাকার মধ্যেই পড়ে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা:  রাজ্য সড়কের ঠিক পাশে সবুজে ঢাকা ঝোপ-ঝাড়। সাধারণত চোখই পড়ে না। যেতে আসতে দেখেও না দেখার মতো করে চলে যান যাত্রীরা। কিন্তু সেই ঝোপ ঘিরেই এখন উদ্বেগ কাঁকসায়। সেখানে ঝোপ-ঝাড়ের মধ্যে হদিশ মিলেছে হেলমেটের স্তূপের (Helmets)। জলপাই রংয়ের ওই হেলমেট আদৌ সেনাবাহিনীর নয় বলে দাবি পুলিশের। তাতেই রহস্য ঘনিয়ে উঠছে (Paschim Bardhaman News)।

রাজ্য সড়কের পাশে হেলমেটের স্তূপ এল কোথা থেকে!

পানাগড়-মোড়গ্রাম (Panagarh News) রাজ্য সড়কের (State Highway) ধারে কাঁকসা দুই নম্বর কলোনি এলাকার ঘটনা। সেখানে রাজ্য সড়কের ধার ঘেঁষে গড়ে ওঠা ঝোপের মধ্যে হদিশ মিলেছে জলপাই রংয়ের হেলমেটের স্তূপের। বিষয়টি সামনে আসতেই উত্তেজনা ছড়ায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। কিন্তু হেলমেটের স্তূপ দেখে ধন্দে পড়েছেন বন দফতরের আধিকারিকরাও। সেগুলি একে একে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় (Forest Detartment)। 

ঝোপ-ঝাড়, গাছ-গাছালিতে ভরা ওই জায়গা বন দফতরের এলাকার মধ্যেই পড়ে। স্বভাবতই উদ্বেগ বেড়েছে বন দফতরের। রীতিমতো প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে তাদের। এলাকায় নজরদারি প্রক্রিয়া আদৌ রয়েছে কিনা, উঠছে প্রশ্ন। কে বা কারা হেলমেটগুলি সেখানে ফেলে গেল, মেলেনি সদুত্তর। তাতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন: Border Security: গরু থেকে মাদক পাচারের রমরমা, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক

পানাগড় বন দফতরের পাশাপাশি, খবর পেয়ে এ দিন ওই জায়গায় পৌঁছয় কাঁকসা থানার পুলিশও।  এই হেলমেট সেনাবাহিনীর হেলমেট নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেলমেটের উপর ফায়ার ও নম্বর লেখা রয়েছে, যা সেনা বাহিনীর কোনও দফতর ব্যবহার করে না। 

হেলমেটের স্তূপের হদিশ মেলায় উত্তেজনা এলাকায়

এ দিকে,  গরু পাচার থেকে মাদক পাচার, জাল নোটচক্র, জঙ্গি-অনুপ্রবেশ, সীমান্তে একাধিক অপরাধমূলক কাজকর্ম বন্ধে এবার ভারত-বাংলাদেশ দু'দেশের যৌথ নজরদারি। রবিবার, কলকাতায় বৈঠকে বসে, Border Security Force বা BSF এবং, Border Guard Bangladesh বা BGB। দু’দেশের সীমান্ত-সুরক্ষা নিয়ে এ দিন দীর্ঘক্ষণ আলোচনা করেন BSF ও BGB’র আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে আলোচনা হয়েছে, সীমান্ত সুরক্ষায় দু’দেশের সীমান্ত বাহিনী একযোগে বর্ডার এলাকায় টহল দেবে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা হবে।

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget