এক্সপ্লোর

BJP Inner Clash : হাতাহাতিতে জড়ালেন দুই নেত্রীর, বারাসাতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

North 24 Parganas News : প্রকাশ্যে দুই নেত্রীর হাতাহাতি এবং এক জেলা সভাপতির বিরুদ্ধে এক নেতার সোশাল মিডিয়া পোস্টে অস্বস্তিতে বিজেপি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসাতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। হাতাহাতিতে জড়ালেন বিজেপির বারাসাত (Barasat) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্বতী সোম ও মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। অন্য়দিকে, দলের জেলা সভাপতিকে নিশানা করে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন নিতু ঘোষ নামে এক বিজেপি নেতা। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।  

একদিকে, হাতাহাতিতে জড়ালেন দুই নেত্রী। অন্য়দিকে., দলের জেলা সভাপতিকে সরাসরি নিশানা করে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন এক বিজেপি নেতা।দলীয় সাংগঠনিক পদ বণ্টন ঘিরে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। বুধবার বারাসাতে সাংগঠনিক বৈঠক ছিল বিজেপির। সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্বতী সোম ও মহিলা মোর্চা নেত্রী সোনালি দে।

অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান আহত মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। ক্ষোভ উগরে তিনি জানিয়েছেন, নিজেদের মধ্যে একটু গন্ডগোল হয়েছে। লোকসভা ভোটে তো প্রভাব পড়বে। সে তো নিশ্চয়ই যখনই হবে প্রভাব পড়বে। দুই নেত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় শোরগোলের মধ্যেই সোশাল মিডিয়ায় জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে বিজেপি নেতা নিতু ঘোষের এই পোস্ট ঘিরেও প্রকাশ্যে এসেছে বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল। প্রকাশ্যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক বিজেপি নেতা।

শ্রীকান্ত শূর রায় বলেছেন, 'আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করে যেভাবে মণ্ডলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এর কারণটা কী? কী কারণে মণ্ডলগুলোকে ভাঙা হয়েছে এর কোনও কারণ এখনও আমরা পাইনি। এই জেলা নেতৃত্ব কীভাবে তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খল করে বিজেপি কর্মীদের পথে বসানোর পরিকল্পনা করেছে।' এদিকে, বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ বলেছেন, 'মণ্ডল সভাপতি যাঁদের পরিবর্তন করা হয়েছে তাঁদের নিয়ম মেনেই করা হয়েছে। পার্টির গাইডলাইন মেনেই আমরা চলছি। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধভাবে চলে। বিক্ষোভ যাঁরা দেখিয়েছেন তাঁদের মধ্যে প্রকৃত বিজেপি আর কতজন অন্য় দলের মদতে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে এসেছেন। আমরা তদন্ত করে দেখছি। বিজেপির কিছু লোক থাকলেও অনেকেই ছিলেন যাঁরা বিজেপির সঙ্গে জড়িত নন। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে।'

বারাসাতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। ঘাসফুল শিবিরের নেতা নারায়ণ গোস্বামী বলেছেন, এখন বিজেপিতে কে কোন পদ পাবে সে নিয়ে মারপিট হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ যাচ্ছে। একজন নেতা আরেক জন বিজেপি নেতাকে মারছে। এরা ভারতবর্ষকে কী সুরক্ষা দেবে, বাংলার মানুষকে কী সপরক্ষা দেবে? এখন আমাদের সমস্ত জেলার থানার পুলিশদের কাজ হয়েছে বিজেপি বিজেপিকে না মারে। সুকান্তবাবু, দিলীপবাবু, শুভেন্দুবাবুকে বলব দিল্লি থেকে টোটকা নিয়ে আসুন যাতে এটা বন্ধ হয়।

প্রকাশ্যে দুই নেত্রীর হাতাহাতি এবং এক জেলা সভাপতির বিরুদ্ধে এক নেতার সোশাল মিডিয়া পোস্টে অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- সরকারি মতে মৃতের সংখ্যা ৩, বেসরকারিতে ৫০ ছুঁইছুই, আর কত প্রাণহানি ডেঙ্গিতে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget