এক্সপ্লোর

Dengue Scare : সরকারি মতে মৃতের সংখ্যা ৩, বেসরকারিতে ৫০ ছুঁইছুই, আর কত প্রাণহানি ডেঙ্গিতে ?

Dengue Death : বৃহস্পতিবারও জোড়া প্রাণ কেড়েছে ডেঙ্গি (Dengue Death)। মিন্টো পার্কের হাসপাতালে মৃত্যু হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কিশোরের। আর সল্টলেকের দত্তাবাদে মৃত্যু হল ৫২ বছরের গৃহবধূর।

কলকাতা : আর কত মৃত্য়ু ? আর কত প্রাণহানি ? ডেঙ্গির ভয়াবহ প্রকোপে (Dengue Scare) আর কত সহনাগরিকদের হারাতে হবে আমাদের ? সরকারি মতে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। আর বেসরকারিতে ? ৪৭। কার্যত পঞ্চাশ ছুঁইছুঁই ডেঙ্গিতে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৪০ হাজার  মশাবাহিত (Mosquito Borne Disease) রোগের প্রকোপ ভয়াবহ আকার নেওয়ার পর প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। সেখানেই বিরোধীদের খোঁচা, প্রত্যেক বছর কেন একই চিত্র ? কেন অনেকের প্রাণহানির পর হুঁশ ফিরবে সরকারের। এর মাঝেই চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলেও সময় নষ্ট না করে ডেঙ্গি পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।

চলতে থাকা কথার যুদ্ধের মাঝে বৃহস্পতিবারও জোড়া প্রাণ কেড়েছে ডেঙ্গি (Dengue Death)। দুটি মৃত্যুই কলকাতা ও সংলগ্ন এলাকায়। মিন্টো পার্কের হাসপাতালে মৃত্যু হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কিশোরের। আর সল্টলেকের দত্তাবাদে মৃত্যু হল ৫২ বছরের গৃহবধূর। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। এই নিয়ে সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্য়ু হয়েছে। 

স্বাস্থ্য দফতরের (Health Department) তথ্য অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৪০২ জন। গ্রামাঞ্চলে সংখ্যাটা ২ হাজার ৯৫৬। আর শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ জন আক্রান্ত। এক সপ্তাহে ১ হাজার ৫৮৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

২ দিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় (Tapas Chatterjee)। বিধাননগর পুরসভা সূত্রে খবর, পুর এলাকায়, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৯০০ জন। ডেঙ্গি ভয়াবহ চেহারা নেওয়ার পর, টনক নড়েছে পুরসভার। করুণাময়ী বাসস্ট্যান্ডে জমা জলে, ছড়ানো হচ্ছে ব্লিচিং পাওডার, মশা মারার তেল। চিন্তা আর উদ্বেগের প্রহর কাটাচ্ছেন আতঙ্কিত সাধারণ মানুষ। 

এদিকে, পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, ফাঁকা জায়গায় যেখানে জঞ্জাল ফেলা হচ্ছে, সেখানে নোটিস দেওয়া হবে। যাঁরা জঞ্জাল ফেলছেন, তাঁদের জরিমানা করা হবে। পাশাপাশি, নির্মীয়মান বাড়িতে জল জমা থাকলে নোটিস দেওয়ার পর ব্যবস্থা না নিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবে বিল্ডিং বিভাগ। ডেঙ্গি আক্রান্তদের জন্য খিদিরপুরের পুরসভার হাসপাতাল ও ইসলিময়া হাসপাতাল মিলিয়ে রাখা হচ্ছে ৩০০টি বেড। 

আরও পড়ুন- ফের অভিষেককে সমন, বিচারপতি অমৃতা সিন্হার ভর্ৎসনার মুখে পড়েই কি তলব ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget