এক্সপ্লোর

Bhatpara News: প্রয়াত ভাটপাড়ার সিপিএম প্রার্থী বাবলি দে, বন্ধ ৩ নং ওয়ার্ডের ভোটগ্রহণ

Bhatpara News: দিন তিনেক আগেও প্রচারে দেখা গিয়েছিল বাবলিদেবীকে (North 24 Parganas News)। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই পুরসভা নির্বাচন। তারা আগে মারা গেলেন ভাটপাড়ার (Bhatpara News) সিপিএম n(CPM) প্রার্থী বাবলি দে। সেখানকার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে পুরসভা নির্বাচনে (WB Municipal Polls 2022) নাম লিখিয়েছিলেন বাবলিদেবী। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকবে। অর্থাৎ আপাতত সেখানকার মানুষ ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করতে পারবেন না।

দিন তিনেক আগেও প্রচারে দেখা গিয়েছিল বাবলিদেবীকে (North 24 Parganas News)। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। জানা যায়, মস্তিষ্কে রক্তরক্ষরণ শুরু হয়েছে তাঁর। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাবলিদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

দীর্ঘ দিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বাবলিদেবী। সিপিএম-এরমজদুর সংগঠনের কেন্দ্রীয় কমিটিরও অংশ ছিলেন। ওয়াবারলি জুট মিল খোলার দাবিতে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা গিয়েছিল তাঁকে। সিটুর রাজ্য কমিটিতেও সামিল ছিলেন।

আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা, কাঠগডায় কংগ্রেস

রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

তবে পুরভোটের এক দিন আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসা এবং অশান্তির খবর উঠে আসছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে শুক্রবার রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মেহবুব জানিয়েছেন, তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন। ঘটনার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ফিরে আসেন বাড়িতে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget