এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা, কাঠগডায় কংগ্রেস

Murshidabad News: মেহবুবের স্ক্রী রৌশেনারা বিবি এ বারে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়ছেন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাত পোহালেই পুরসভা নির্বাচন (WB Municipal Polls 2022)। তার আগেও রাজনৈতিক হিংসার খবর উঠে আসছে একাধিক জায়গা থেকে। এ বার মুর্শিদাবাদে  (Murshidabad News) তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ সামনে এল। এই ঘটনায় কংগ্রেসের (Congress) দিকে অভিযোগের তির তৃণমূলের।তারা যদিও অভিযোগ খারিজ করেছে। পাল্টা হেনস্থার অভিযোগ তুলেছে জোড়াফুল শিবিরের দিকেই।

মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের ঘটনা। শুক্রবার রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মেহবুব জানিয়েছেন, তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন। ঘটনার পরই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ফিরে আসেন বাড়িতে। বাড়িতে তাঁকে দেখতে ভিড় করেন আত্মীয়-পরিজনরা।

মেহবুবের স্ক্রী রৌশেনারা বিবি এ বারে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়ছেন। তাতেই বিরোধী শিবির তাঁকে নিশানা করেছে বলে অভিযোগ আক্রান্ত এবং তাঁর পরিবারের। সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তাঁরা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ছুড়েছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন: Anish Khan Murder: ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, ফিরল বাহিনী

কংগ্রেস যদিও এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে। তাদের দাবি, গোটা ঘটনাক্রম সাজানো। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। তৃণমূলই বরং এলাকায় তাণ্ডব চালিয়েছে। কংগ্রেসের প্রচারের সমস্ত সামগ্রী,  সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে।

রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ (Murshidabad News)। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget