এক্সপ্লোর

Bidhannagar News: চরমে উঠল বিক্ষোভ, আগুন জ্বলল রেললাইনে, বিধাননগরে ট্রেন আটকানোর চেষ্টা, অভিযুক্ত বিজেপি

Bidhannagar News: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে রবিবারই রাস্তায় নেমেছিল বিজেপি। তার পর সোমবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয় তারা।

বিধাননগর: পুরসভা নিরবাচনে ভোটগ্রহণ মিটে গিয়েছে বকেয়া কেন্দ্রগুলিতে (WB Municipal Polls 2022)। কিন্তু তাকে ঘিরে অশান্তি থামার নাম নেই। রবিবার থেকেই শহরে বিক্ষোভে নেমেছিল বিজেপি। শাসকদলের বিরুদ্ধে গায়ের জোরে ভোট লুঠের অভিযোগ তুলেছিল তারা। সেই নিয়ে সোমবারও উত্তপ্ত রইল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিধাননগরে রেললাইনের উপর বিজেপি-র কর্মী-সমর্থকেরা আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। 

পুরভোটের নামে তৃণমূল ((TMC) সন্ত্রাস চালিয়েছে রাজ্য জুড়ে, গুন্ডা নামিয়ে ভোট করিয়েছে বলে গতকাল থেকেই অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। এ দিন তাকে ঘিরে বিক্ষোভ চরমে ওঠে। বিধাননগরে (Bidhannagar News) তাদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার দেখা দেয়। সেই সময়ই টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের উপর ফেলে দিয়ে বিজেপি-র কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানাতে শুরু করেন বলে অভিযোগ। এমনকি ট্রেনও আটকানোর চেষ্টা হয় বলে অভিযোগ সামনে এসেছে (North 24 Parganas News)। 

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে রবিবারই রাস্তায় নেমেছিল বিজেপি। তার পর সোমবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয় তারা। সেই নিয়ে দিনভর উত্তেজনা বজায় ছিল।  ১২ ঘণ্টার বনধ সফল করতে এ দিন জায়গায় জায়গায় রাস্তায় নামেন বিজেপি-র কর্মী সমর্থকরা। বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী রা পিকেটিং করেন। চ্যাংদোলা করে কয়েকজন বিক্ষোভকারীকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: Bangla Bandh: বাসস্ট্যান্ডে বিক্ষোভ থেকে ব্যাপক ধরপাকড়, বিজেপির ডাকা বনধে উত্তেজনা বালুরঘাটে

বাস স্ট্যান্ডে বিক্ষোভের পর, বালুরঘাট ট্যাঙ্ক মোড়ে ৫১২ জাতীয় সড়ক অবরোধও করে গেরুয়া শিবির। তাতে সামিল হন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে পুলিশে সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। খণ্ডযুদ্ধ বেধে যায় দু’পক্ষের মধ্যে। অবরোধ সরিয়ে দেওয়ার পর, জেলাশাসকের দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।

এ ছাড়াও, বিজেপি-র পথ অবরোধ কর্মসূচি ঘিরে শিলিগুড়িতেও উত্তপ্ত হয় পরিস্থিতি।  শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দলীয় নেতা কর্মীদের নিয়ে সফদর হাসমি চকে বসে পড়েন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।  গ্রেফতার করা হয় বেশ কয়েক জনকে।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget