এক্সপ্লোর

Bangla Bandh: বাসস্ট্যান্ডে বিক্ষোভ থেকে ব্যাপক ধরপাকড়, বিজেপির ডাকা বনধে উত্তেজনা বালুরঘাটে

South Dinajpur News: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে, বিজেপির ডাকা বনধকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: বিজেপির (BJP) ডাকা ১২ ঘণ্টা বনধ সফল করতে রাস্তায় কর্মী সমর্থকরা। সোমবার সকাল সকাল বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী সমর্থকদের পিকেটিং বনধ সফলের জন্য। চ্যাংদোলা করে কয়েকজন বিক্ষোভকারীকে সরিয়ে দেয় পুলিশ।

বাসস্ট্যান্ডে বিক্ষোভ, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি,  ব্যাপক ধরপাকড়। পুরভোটে সন্ত্রাসের অভিযোগে, বিজেপির ডাকা বনধকে ঘিরে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। যে লোকসভা কেন্দ্রের সাংসদ খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। 

এদিন প্রথমে বালুরঘাটে সরকারি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। সেখানে নেতৃত্ব দেন তপনের বিধায়ক বুধরাই টুডু। অনুরোধে কাজ না হওয়ায়, চ্যাংদোলা করে কয়েকজন বিক্ষোভকারীকে সরিয়ে দেয় পুলিশ। সেইসময় দাঁড়িয়ে থাকা একটি বাসের তলায় ঢুকে পড়েছিলেন এক বিজেপি কর্মী। সেখান থেকে তাঁকে টেনে বের করে আনে পুলিশ। বাস স্ট্যান্ডে বিক্ষোভের পর, বালুরঘাট ট্যাঙ্ক মোড়ে ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে গেরুয়া শিবির। সামিল হন সুকান্ত মজুমদার।

সেখানে পুলিশে সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। খণ্ডযুদ্ধ বেধে যায় দু’পক্ষের মধ্যে পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার পর, জেলাশাসকের দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিজেপির ডাকা বন‍্‍ধে মিশ্র সাড়া মিলেছে বালুরঘাটে। সকালে বেশিরভাগ দোকান-পাট বন্ধ থাকলেও, বেলার দিকে খুলতে শুরু করে সেগুলি। রাস্তায় বাড়তে থাকে গাড়ির সংখ্যাও।

আরও পড়ুন: Bangla Bandh : শিলিগুড়িতে থানার মধ্যে বসেই ধন ধান্যে পুষ্পে ভরা গাইতে শুরু করে দিলেন বিজেপি বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget