এক্সপ্লোর

North 24 Parganas: গভীর রাতে আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে বোমা, উত্তপ্ত আমডাঙা

ISF Leader: গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় আগেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি ওই আইএসএফ ছাত্র নেতার

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় আইএসএফ (ISF)-এর ছাত্র নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারও হয়েছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, বুধবার রাত দেড়টা নাগাদ আমডাঙার আড়খালি পূর্ব পাড়ায় ISF-এর ছাত্র নেতা জুলফিকর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রাতে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় আগেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি ISF-এর ছাত্র নেতার। কে বা কারা, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

কী অভিযোগ:
গতকাল রাত প্রায় দেড় নাগাদের ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত আড়খালি পূর্ব পাড়া। হঠাৎ পরপর বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায়, জুলফিকর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। বাড়ির সামনে রাস্তায় বোমা ছোড়া হয়ে। কিন্তু কে বা কারা বোমা ছোড়ে তা দেখা যায়নি। পরে দেখা যায়, ওই কর্মীর বাড়ির জানলার নীচে আরেকটি তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিতেই এলাকায় পৌঁছল আমডাঙা থানার পুলিশ।    

ওই আইএসএফ কর্মী জুলকিফার মণ্ডল বলেন, 'আমি আইএসএফ করি, আইএসএফ নেতৃত্ব হিসেবে আমডাঙাতে আমি কাজ করছি। ISF-ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি এবং বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। এর আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা বোমা মেরেছে এখনও জানা যায়নি। তবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে আমার উপর প্রেশার বাড়ছে।'

আগেও দ্বন্দ্ব:
কয়েকদিন আগেও আইএসএফ-তৃণমূল তরজায় উত্তপ্ত হয়েছিল দেগঙ্গা। কদিন আগেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল আইএসএফ নেতার বিরুদ্ধে। সেই সভামঞ্চে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে আইএসএফ নেতা মহম্মদ কুতুবুদ্দিন পুরকাইত তৃণমূলকে হুমকি দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরেই শুরু হয়েছিল শোরগোল। একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেছিল দুই দল। আইএসএফ-এর বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক মহম্মদ কুতুবদ্দিন পুরকাইত বলেন, 'পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের যতই মারধর করুন বা জেলে ভরুন না কেন, ইটের জবাব পাথরে দেব আমরা। আমাদের ছেলেদের লাঠি দেখালে, আমরা হাতুড়ি দেখাব।' কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন ওই আইএসএফ নেতা। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে যদি তৃণমূল গন্ডগোল পাকানোর চেষ্টা করে আমরা প্রতিরোধ করব।'   

আরও পড়ুন: চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভাইরাল অডিও ঘিরে শোরগোল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget