এক্সপ্লোর

Sougata Roy: "কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! গাড়িতে উঠতেই ডিম ছুড়ল..", বিক্ষোভের মুখে পড়ে কী প্রতিক্রিয়া সৌগতর ?

Sougata ON BJP : নিজের এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে সৌগত রায়, কী প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের ?

অরিত্রিক ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা: নিজের এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায় । তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম! । নিমতা থানায় ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে সৌগত রায় । দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভ সৌগত রায়কে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন, দাবি তৃণমূল সাংসদের। এই ঘটনার পর এবিপি আনন্দ-কে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন সৌগত রায়।

আরও পড়ুন,তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা ! দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস IMD-র

প্রশ্ন: নিমতা থানার সামনে নিজের সাংসদ এলাকার মধ্যেই সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ। এমনকি গাড়িতে ডিম ছোড়া হয় ডিম। ঠিক কী ঘটনা ঘটেছিল ?

সৌগত রায় : কিছুই নয়, গতকাল এবং আজ সকালে নিমতা এবং বিশরপাড়া এলাকায় আমাদের অনেক কাউন্সিলরদের বাড়িতে, হামলা হয়েছিল। আজকে এদের জন্য আমি কামারহাটিতে এসেছিলাম। সেখানে আমাদের যারা লোক, তাঁরা বলল, যে ওরা থানায় একটা ডেপুটেশন দিতে চায়। আমি বললাম, ঠিক আছে, আমি আসি। আমি কোনও পুলিশকে খবর দিইনি। আমি থানায় গেলাম। আমাদের সঙ্গে প্রায় ১৫ -২০ জন ছিল। আইসি যিনি ছিলেন, তিনি বললেন, আমি দেখছি। যখন আমরা কথা বলছি, আমরা বাইরে শুনলাম, একটা বিক্ষোভ, আমার নাম করে করা হচ্ছে। আমাদের ডেপুটেশন হয়ে গেল। আমরা যখন বের হচ্ছি, তখন কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! তখন আমি তাঁদের মুখোমুখি হলাম। বললাম যে কে চোর ? কী তোমরা বলছো ? এই সব কথাবার্তা হতে, আমি আস্তে আস্তে গাড়িতে উঠলাম। তিন-চারটে ছেলে অশ্লীল অঙ্গভঙ্গ করছিল আর ডিম ছুড়ল। 

প্রশ্ন: এদের রাজনৈতিক পরিচয় ?

সৌগত রায় : সব বিজেপির সক্রিয় কর্মী। তাঁরা ডিম ছুড়ে… আমার গায়ে লাগেনি…গাড়িতে লেগেছে।  

এদিনের বিক্ষোভের ঘটনায় প্রশাসন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ।দমদম তৃণমূল সাংসদ   সৌগত রায় বলেন, IC বিক্ষোভ বন্ধ করেননি। আমি ACP, তাঁকেও বলেছিলাম, বিক্ষোভ বন্ধ করেননি। একদিকে শমীক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায় আর সুনীল গাঙ্গুলির কথা বলছেন, আর ওদের পার্টির লোকেরা অশ্লীল ভাষায় কথা বলছেন। ' ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী  নিশীথ প্রামাণিক বলেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত না। কিন্তু, এরা(তৃণমূল) যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে...সাধারণ মানুষ, তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত।  আমরা চাই না কোনও প্রকারে অশান্তি হোক ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে বিরত থাকার জন্য অনুরোধ করব। ' একদিকে নিজেরই কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল সাংসদ। অন্যদিকে, তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ডেরায়, টাকার পাহাড় দেখে চোখ কপালে উঠছে রাজ্যবাসীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget