Kalyan On Kakoli: "আমি যদি লোকসভার মধ্যে কোনওরকম কিছু করে থাকি...", কাকলিকে পাল্টা আক্রমণ কল্যাণের
Kalyan Attacks Kaloli Ghosh : তৃণমূলে সাংসদ বনাম সাংসদ! কাকলিকে পাল্টা আক্রমণ কল্যাণের।

কলকাতা: তৃণমূলে সাংসদ বনাম সাংসদ! কাকলিকে পাল্টা আক্রমণ কল্যাণের। নারদকাণ্ড নিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'উনি নারদকাণ্ডে ক্যামেরার সামনে ৫ লক্ষ টাকা নিয়েছেন। সিবিআই চার্জশিট পেশ করেছে, বিচারপ্রক্রিয়া শুরুর জন্য স্পিকারের অনুমতি চেয়েছে। নারদকাণ্ডে লোকসভার স্পিকারের কাছে সাংসদদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন ঝুলে রয়েছে। বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন দিতে স্পিকারকে শীঘ্রই চিঠি লিখব', কাচের ঘরে থেকে ঢিল ছোড়া উচিত নয়, হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, ED-র ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ সুজিত বোস
কাকলিকে পাল্টা আক্রমণ কল্যাণের
ভোটে বিপর্যয়ের পর তৃণমূলে মুষলপর্ব। দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা একের পর এক নেতার। মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেকের বিরুদ্ধে। তারই মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাননীয় স্পিকার সাহেব কী করবেন, সেটা তো ওনার ...সেখানে আমি কিছু বলতে পারি না। ও কমপ্লেনটাই করেছে যে...কবে আমি গালাগালটা দিয়েছি ? আগে কখনও মনে হল না ? ওরকমভাবে হয় না। ..সবকিছুর তো একটা নিয়ম আছে। আমি যদি লোকসভার মধ্যে কোনওরকম কিছু করে থাকি, ..যেটা এথিকসের বাইরে, তাহলে নিয়ম কী ? যে সঙ্গে সঙ্গে স্পীকারকে জানাতে হবে। ..অভিযোগগুলি মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে।'
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে লোকসভার স্পিকারকে চিঠি দেন কাকলি
মূলত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ২৮ মে বুধবার চিঠি পাঠান সাংসদ। কল্যাণের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ দায়ের করার জন্য স্পিকারের অনুমতি চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি অভিযোগে জানন, কল্যাণ লোকসভার ভিতরে বারবার তাঁকে মৌখিক হেনস্থা করেন। নারী বিদ্বেষের অভিযোগও তোলেন তিনি। এই বিষয়ে যেনও স্পিকার পদক্ষেপ নেন । শাস্তি দেন। এই আশা করছেন কাকলি। কারণ লোকসভার মহিলা সদস্যদের প্রতি কল্যাণের এরকম মনোভাব একেবারেই সঠিক নয়।
ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
উল্লেখ্য, কাকলি ঘোষদস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছেড়েছেন জেলা সভানেত্রীর পদও। এবার আরও বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার। সর্বভারতীয় মহিলা তৃণমূলের চেয়ারপার্সনের পদে ইস্তফা দিয়েছেন।






















