এক্সপ্লোর

Thakur Nagar News: শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা, ঠাকুরনগরে BJP-র কোন্দল প্রকাশ্যে

Thakur Nagar BJP Inner Clash: ঠাকুরনগরে ফের সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরে ফের সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর। বিজেপি মণ্ডল সভাপতির নাম ঘোষণা না হওয়ায়, ঠাকুরনগরে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সংঘাত বিজেপি বিধায়কের। দুই ভাইয়ের সংঘাতে, ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল !  বনগাঁর বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তালা খুলতে গেলে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা মোড় নেয় বলে খবর।

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেফতার বেড়ে ১০, এক্স পোস্টে জানালেন ইউনূস 

 ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ফের প্রকাশ্যে সংঘাত!এবার বাগবিতণ্ডায় জড়ালেন দুই ভাই। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপিরই বিধায়ক সুব্রত ঠাকুর। অভিযোগ নির্ধারিত সময়ের প্রায় ৪ মাস পেরোলেও দুটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ। রবিবার সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে মতুয়াবাড়িতে যান জেলা সভাপতি। অভিযোগ, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা জেলা সভাপতির গাড়ির চাকায় চেন দিয়ে তালা ঝুলিয়ে দেন দলেরই বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা। এরপরই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ।

ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ফের প্রকাশ্যে সংঘাত!এবার বাগবিতণ্ডায় জড়ালেন দুই ভাই। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপিরই বিধায়ক সুব্রত ঠাকুর। অভিযোগ নির্ধারিত সময়ের প্রায় ৪ মাস পেরোলেও দুটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ। রবিবার সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে মতুয়াবাড়িতে যান জেলা সভাপতি। অভিযোগ, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা জেলা সভাপতির গাড়ির চাকায় চেন দিয়ে তালা ঝুলিয়ে দেন দলেরই বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা। এরপরই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ।

এরপরই তড়িঘড়ি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ বিজেপি সাংসদ ও সঙ্ঘাধিপতি  শান্তনু ঠাকুর বলেন, 'মণ্ডল সভাপতি নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করে করা যেত। সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভাল করেনি।' অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বিজেপি বিধায়ক ও সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, 'মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। আজকে কর্মীদের মধ্যে কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি।'

মতুয়াবাড়িতে বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। মতুয়া ঠাকুরবাড়িতে এখন বিজেপির একজন এক সাংসদ-একজন বিধায়ক! তৃণমূলেরও একজন সাংসদ-একজন বিধায়ক। এতদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দুটি সংগঠন ছিল। একটির নেতৃত্বে ছিলেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু বিধানসভা ভোটের মুখে সম্প্রতি আলাদা করে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ ঘোষণা করেন সুব্রত ঠাকুর। এবার সেই সুব্রত ঠাকুরই বাদানুবাদে জড়ালেন দলের সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে। 

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget