এক্সপ্লোর

Bangladesh Unrest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে গ্রেফতার বেড়ে ১০, এক্স পোস্টে জানালেন ইউনূস

Bangladesh Unrest Dipuchand Murder Case: দীপুচাঁদ দাসকে খুনের অভিযোগে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১০।

কলকাতা: চরম নৈরাজ্য় শুরু হয়েছে বাংলাদেশে। আবার মাথাচাড়া দিয়েছে মৌলবাদীদের তাণ্ডব। খুন,তাণ্ডব, ভাঙচুর,লুঠপাট, কিছুই যায়নি বাদ। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে প্রকাশ্য়ে তাঁর মৃতদেহ জ্বালিয়ে দেয় উন্মত্ত দুষকৃতীরা। এবার বাংলাদেশে হিন্দু যুবক খুনের অভিযোগে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১০। এক্স পোস্টে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

আরও পড়ুন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক...', তাহেরপুরের সভা থেকে কী পরামর্শ শুভেন্দুর ?

শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য, গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০

শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুন ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ! 

নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির!
 
নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির! ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস!এরপরই রবিবার চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এই পরিস্থিতিতে সিলেটে ভারতের অ্যাসিস্ট্য়ান্ট হাইকমিশন অফিস ও ভিসা সেন্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভিসা সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রবিবার থেকে চট্টগ্রামের অফিসে ভিসা সংক্রান্ত কাজ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে ভিসা সেন্টার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপরেও শুরু হয়েছে অত্যাচার

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপরেও শুরু হয়েছে অত্যাচার। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে, প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। অল ইন্ডিয়া ইমাম অ্য়াসোসিয়েশন প্রধান উমর আহমেদ ইলিয়াসি বলেন, মানবতা লজ্জিত। মানবতার হত্যা হয়েছে। যে যুবককে বর্বর ভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, খুব দুঃখজনক। আমি বাংলাদেশিদের জিজ্ঞাসা করতে চাই, যাদের সবসময় ভারত সাহায্য করছে, সেই সাহায্য বাংলাদেশ ভুলে গেছে? আমি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদকে আবেদন করব বাংলাদেশের ঘটনায় হস্তক্ষেপ করতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget