এক্সপ্লোর

North 24 Parganas: চাঁদার নামে 'জুলুম', পোস্টারে ছয়লাপ অশোকনগর

TMC: পায়ের নীচে মাটি নেই বলেই এমন অভিযোগ তুলছে কংগ্রেস, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাঁদার নামে 'জুলুমবাজি'র অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পায়ের নীচে মাটি নেই বলেই এমন অভিযোগ তুলছে কংগ্রেস, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। চাঁদা তোলা বন্ধ না হলে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।   

কী অভিযোগ:
শাসকদলের মদতে জোর করে ব্যবাসীয়দের থেকে চাঁদা নেওয়া হচ্ছে! এমনই লেখা হয়েছে ছাত্র পরিষদের পোস্টারে। এই পোস্টার ঘিরেই শোরগোল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। 

শাসকদলের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ অশোকনগর স্টেশন, গোলবাজার এলাকা। তাতে অভিযোগ তোলা হয়েছে, নানা অনুষ্ঠানের নামে স্থানীয় ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। নেপথ্যে শাসকদলের মদত রয়েছে বলে ভয়ে মুখ খুলছেন না ব্যবসায়ীরা। উত্তর ২৪ পরগনার ছাত্র পরিষদের সভাপতি পাপাই ঘোষ বলেন, 'জোর করে চাঁদা নিয়েছে। ব্যবসায়ীদের সাহস নেই বলে অভিযোগ করেনি।' তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। অশোকনগরের বিজেপি নেতা বাপি মিস্ত্রি বলেন, 'নারায়ণ গোস্বামীর নেতৃত্বে চাঁদার জুলুমবাজি চালানো হয়েছে। ব্যবসায়ীদের কাছে তারা এ ব্যাপারে শুনেছি। বড়সড় আন্দোলন করব।'

পাল্টা তোপ অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল নেতা ও পুর পারিষদ শ্রীকান্ত চৌধুরীর। তিনি বলেন, 'কংগ্রেসের পায়ের নীচে মাটি নেই সেজন্যই জমি তৈরি করতে তারা এমন পোস্টার লাগিয়েছে।'

দেওয়াল লিখন বিতর্ক:
পোস্টার বিতর্ক হয়েছে আগেও। প্রায় এমনটাই ঘটনা ঘটেছিল মালদায়। মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামে দেওয়ালে গ্রামবাসীরা লিখেছেন, 'বেহাল রাস্তা, বারবার বলেও কোনও লাভ হয়নি। চাই না, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা গ্রামে ঢুকুন।' কোথাও লেখা, দিদির দূত ও নেতা-মন্ত্রীর এই পাড়ায় ঢোকা নিষেধ। যদিও গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির ষড়যন্ত্রের কারণেই এমনটা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা? দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না রাজ্যের মন্ত্রীও। এই পরিস্থিতিতে, মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামের বাসিন্দারা দেওয়ালে লিখলেন, নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তা বেহাল। পরিশ্রুত জলের কোনও ব্যবস্থা নেই। বারবার বলেও সমস্য়ার কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের সাফ কথা, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা আসুন, এটা তাঁরা চান না।  


আরও পড়ুন: একের পর এক বাড়িতে হানা, হাতির তাণ্ডবে কয়েক বিঘা জমির ফসল নষ্ট

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget