এক্সপ্লোর

Sandeshkhali Update: এবার সন্দেশখালি অভিযানের ডাক সিপিএমের

Sandeshkhali CPM Meeting: সম্প্রতি প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যায় বিজেপি। এরইমধ্য়ে সোমবার সন্দেশখালিতে সভা করবে সিপিএম।

কলকাতা: সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিল সিপিএম। তৃণমূলের 'জন গর্জন' সমাবেশের পরের দিনই সন্দেশখালিতে মিছিল ও সমাবেশ করবে সিপিএম। সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করা হয়েছে।

সন্দেশখালিতে সভার আয়োজন: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনীতির হটস্পট সন্দেশখালি। এলাকার মানুষদের সমর্থন পেতে দড়ি টানটানি চলছে সব রাজনৈতিক নেতাদের মধ্যে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যায় বিজেপি। এরইমধ্য়ে সোমবার সন্দেশখালিতে সভা করবে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “১১ তারিখ আমরা সভা করছি। যে কোনও দল সভা করতে পারে। তৃণমূলও কি কবে একটা সভা করবে বলেছিল, কিন্তু করার সাহস দেখাননি। ডেট অ্যানাউন্স করেও করেননি। বিজেপি নাকি একটা কোনও সভা করবে, ওরা কোর্টের পারমিশন-টারমিশনও চেয়েছে। আমরা ১১ তারিখ সন্দেশখালিতে সমাবেশ করব। সমস্ত মানুষকে বলব, প্রতিটি মানুষ তাঁদের স্বাধীন মনোভাব অনুযায়ী এই তৃণমূল ও তার অপশাসনের বিরুদ্ধে সমগ্র মানুষ, তাঁরা সামিল হোন।’’

শাহজাহান বাহিনীর গ্রেফতারির পর ফের সন্দেশখালিতে পুরনো জমি ফিরে পেতে সচেষ্ট হয়েছে সিপিএম। রবিবার ব্রিগেডে তৃণমূলের 'জন গর্জন' সমাবেশ। ওইদিনই ন্যাজাটে সভা করবেন শুভেন্দু অধিকারী। এর ১দিন বাদে সোমবার সন্দেশখালিতে সমাবেশের আয়োজন করছে সিপিএম। প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন সুজন চক্রবর্তী ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মিছিলের পরে সন্দেশখালিতে সভা করবে সিপিএম। এবিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বদলা কিছু নয়। আমরা অনেক আগে থেকেই প্ল্যান করেছিলাম ১০ টা সভা আমরা করবে। তার বদলে আমরা ১১টা করছি। ১০ তারিখে ৯ টা হচ্ছে ১১ তারিখে ১টা হচ্ছে। ৯ তারিখে ১ টা হচ্ছে।’’  

শুভেন্দুর সভায় অনুমতি: শুক্রবারই শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছে আদালত। ন্যাজাট থানার দক্ষিণ আক্রাতলায়, শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সভা করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সভায় কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলেও জানিয়ে দিল হাইকোর্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget