এক্সপ্লোর

Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

Loksabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ সময়ের অপেক্ষা। কিন্তু কোনওভাবেই সময় নষ্ট করতে চাইছে না রাজনৈতিক দলগুলি।

বিটন চক্রবর্তী, তমলুক: প্রার্থী তালিকা ঘোষণার আগেই সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নামে দেওয়াল লিখন শুরু তমলুকে। অবসরপ্রাপ্ত বিচারপতির নামে পোস্টার, ব্যানারও লাগাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে প্রার্থী হলে তাঁকে ২ লক্ষের বেশি ভোটে জোতানোর আশ্বাসও দিচ্ছেন জেলা বিজেপি নেতাদের একাংশ।

দেওয়াল লিখন শুরু তমলুকে: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ সময়ের অপেক্ষা। কিন্তু কোনওভাবেই সময় নষ্ট করতে চাইছে না রাজনৈতিক দলগুলি। এক দফায় প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বিজেপি। এবার শুরু দেওয়াল লিখন পর্ব।  সাদা দেওয়ালে জোর কদমে চলছে রঙ তুলির কাজ। রঙিন পদ্মফুল চিহ্নের পাশে জ্বল জ্বল করছে তাঁর নাম। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর শুক্রবারইই পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় তাঁর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা। এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের ঘোষণা পর্ব থেকেই তিনি তমলুকের প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে।

শুধু দেওয়াল লিখনই নয় একাধিক জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার, ব্যানারও লাগানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিরোধী দলনেতার বিধানসভা এলাকাতেই অবসরপ্রাপ্ত বিচারপতির নামে শুরু হল দেওয়াল লিখন।

বিজেপিতে নাম লিখিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল তিনি বলেন, "আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের, বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে। যাতে ২০২৬-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি। যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায়। এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update: শেখ শাহজাহানের ডেরায় CBI, তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget