এক্সপ্লোর

North Bengal Disaster: 'আপনি BJP-র নয়, দেশের প্রধানমন্ত্রী, দুঃসময়ে আমাদের এক হতে হবে..', মোদিকে নিশানা মমতার

North Bengal Disaster Mamata Replied Modi: বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, পাল্টা মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা ?

কলকাতা: বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, পাল্টা মুখ্যমন্ত্রী। 'যথোপযুক্ত তদন্ত ছাড়াই জাতীয় বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এধরনের রাজনীতি করার চেষ্টা দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের। ঠিক যখন উত্তরবঙ্গের মানুষ বন্যা এবং ধসের সঙ্গে লড়াই করছেন। স্থানীয় প্রশাসন যখন দুর্যোগের সঙ্গে লড়াই করছেন, তখন কনভয় নিয়ে এলাকায়। পুলিশকে না জানিয়েই কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির বিজেপি নেতারা। কাউকে না জানিয়েই দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপি নেতারা।'

আরও পড়ুন, পড়বে বাজ, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুর্যোগের মধ্যেই ফের বর্ষণের হলুদ সতর্কতা রাজ্যের ১৭ জেলায় !

'তাহলে কীভাবে রাজ্য সরকার, পুলিশ কিংবা তৃণমূলকে দায়ী করা হচ্ছে?'তথ্যপ্রমাণ যাচাই না করেই তৃণমূল এবং রাজ্য সরকারকে দায়ী করছেন প্রধানমন্ত্রী। এটা শুধুমাত্র রাজনীতির লড়াই নয়, এটা সাংবিধানিক নীতির বিরোধী। বিজেপি বিধায়কের এলাকায় ঘটনা, তাও তৃণমূলকে দায়ী করা হচ্ছে? আমরাও সন্ত্রাসের প্রতিবাদ করি, কিন্তু এটা দুর্গতদের পাশে দাঁড়ানোর সময়', প্রধানমন্ত্রীর আক্রমণকে অপরিণত বলে আখ্যা দিয়ে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।'প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার, ন্যারেটিভ তৈরি করা নয়',দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব মনে করিয়ে পাল্টা কড়া বিবৃতি মুখ্যমন্ত্রীর ।'পার্টি কর্মীদের উপর নয়, নির্বাচিত সরকারে আস্থা রাখুন। আইন আইনের পথে চলবে, দোষীরা কেউ ছাড় পাবে না। আপনি বিজেপির নয়, দেশের প্রধানমন্ত্রী, দুঃসময়ে আমাদের এক হতে হবে', প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর।

ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে পড়েন এদিন বিজেপির সাংসদ ও বিধায়ক। মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর
পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। নাগরাকাটার বামনডাঙা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক, সাংসদ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে পাথর, জুতো, লাঠি দিয়ে আঘাত চলে বলে অভিযোগ।বিক্ষোভের মুখে এরপর এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক-সাংসদরা। এই ঘটনার পর পিছনে তৃণমূল আছে, বলেই অভিযোগ বিজেপির। এদিন ঘটনার পর চালসা থেকে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত খগেন মুর্মুকে। 

এরপরেই, প্রধানমন্ত্রী বলেন, 'জনগণের পাশে দাঁড়াতে গিয়ে দলীয় সহকর্মীদের উপর হামলা। যেভাবে হামলা, তা তৃণমূলের অসংবেদনশীল আচরণকেই প্রকাশ্যে এনেছে। এই হামলা দেখিয়ে দিয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা অবস্থা কতটা শোচনীয়', নাগরাকাটা-হামলার তীব্র নিন্দা করে তৃণমূলকে আক্রমণে প্রধানমন্ত্রী। 'আশাকরি এই কঠিন পরিস্থিতিতে হিংসার বদলে জনসেবায় মন দেবে তৃণমূল। সন্ত্রাসে সামিল হওয়ার বদলে জনগণের কথা ভাববে পশ্চিমবঙ্গ সরকার', সন্ত্রাসের প্রতিবাদ করে বিজেপি নেতা-কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ নরেন্দ্র মোদির। 

সেরা শিরোনাম

GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget