এক্সপ্লোর

North Bengal Flood: উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া !

North Bengal Flood JU Student Missing: উত্তরবঙ্গে বিপর্যয়, সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ হিমাদ্রি পুরকাইত দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে বিপর্যয়, সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। নিখোঁজ হিমাদ্রি পুরকাইত দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা। হিমাদ্রি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। উৎকণ্ঠায় হিমাদ্রির পরিবার-পরিজনরা। 

আরও পড়ুন, উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃত্যুমিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর, দার্জিলিঙের সাংসদের সঙ্গে ফোনে কী কথা ?

ছোট থেকেই ভ্রমণের নেশা ছিল, পরবর্তীকালে সেটাকেই পেশা করেন যাদবপুর পড়ুয়া হিমাদ্রি

গত ২২ তারিখ হিমাদ্রি দার্জিলিং রওনা দিয়েছিলেন। ২৬ তারিখ তিনি সেখানে পৌঁছন। ছোট থেকেই ভ্রমণের নেশা ছিল। পরবর্তীকালে সেটাকেই পেশা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি পুরকাইত। সেখানে একটি হোম স্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। তারপর গতকাল রাত ১০টার সময় শেষবার কথা হয়। একেবারেই ঘরোয়া কথাবার্তা হয়। যেখানে হিমাদ্রি থাকতেন, সেখানে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার পরবর্তীকালে, আজ সকাল থেকে আর কোনওরকম ফোনে যোগাযোগ করতে পারছে না পরিবারের লোকজন।

প্রশ্ন : শেষ কখন ছেলের সঙ্গে কথা হয়েছে ?

হিমাদ্রির মা শুক্লা পুরকাইত : (গতকাল শনিবার) রাত ১০ টা

প্রশ্ন : কী কথা হয়েছে ?

হিমাদ্রির মা শুক্লা পুরকাইত : ওই কী খেয়েছে, কেমন আছে ? কী করছে.....বলল মা শুয়ে পড়েছি। কোথায় শুয়েছিস ? জিজ্ঞেস করতে বলল, খুব বৃষ্টি হচ্ছে, টেন্ট টানিয়ে শুয়ে আছি। আমি বললাম টেন্ট টানিয়ে শুয়েছিস কেন, রুমে যা। বলে রুমে দুই তিন জন এসেছে, শুনে পারব না। ..বেশিরভাগ কথা হয় রাতের দিকে। আমি সকালে এই সব খবর শুনে, সকাল থেকে বারবার ফোন করছি। স্যুইচ অফ বলছে। ভাবলাম, রাতে বৃষ্টি হয়েছে, হয়তো ফোনে চার্জ নেই। স্যুইচ অফ বলছে সেই জন্য। তারপরে আর কোনও কথা হয়নি। 

উল্লেখ্য, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে কুড়ি। মৃতদের মধ্য়ে তিনজন শিশু। লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভাঙছে সেতু, তাসের ঘরের মতো নদীতে মিশছে ঘরবাড়ি, ধসে তলিয়ে যাচ্ছে রাস্তা। প্রকৃতির কাছে সবকিছুই যেন তুচ্ছ! প্রাণ বাঁচাতে মানুষের মতো জল-যুদ্ধে নেমেছে ডুয়ার্সের বণ্য়প্রাণও। লাগাতার প্রবল বৃষ্টি ও ধসে এখন এরকমই বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget