এক্সপ্লোর

North Bengal Medical College Chaos: ফের উঠল থ্রেট কালচার প্রসঙ্গ, ছাত্রকে শোকজের প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

West Bengal News: গাড়ির ভিতরে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যিনি আবার ওই কলেজের ডিন-ও। সেই গাড়ি ঘেরাও করলেন পড়ুয়াদের একাংশ।

শিলিগুড়ি: এক ছাত্রকে শোকজের প্রতিবাদে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ক্যাম্পাসেই বেধে গেল পড়ুয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গাড়ি ঘেরাও করল পড়ুয়াদের একাংশ। শেষমেশ পুলিশি সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

গাড়ির ভিতরে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। যিনি আবার ওই কলেজের ডিন-ও। সেই গাড়ি ঘেরাও করলেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভরত এক ছাত্র উঠে পড়লেন গাড়ির বনেটে। এক ছাত্রকে শোকজের প্রতিবাদে, এমনই ছবি উঠে এল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ক্যাম্পাসেই বাধল পড়ুয়াদের দুই গোষ্ঠীর।ফের উঠে এল সেই থ্রেট কালচারের প্রসঙ্গ। অভিযোগ গত রবিবার, অনুমতি ছাড়াই, কলেজের সেমিনার রুমে, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখানোর ব্যবস্থা করে পড়ুয়াদের
একটি গোষ্ঠী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিন অনুপম নাথ গুপ্ত বলেন, "আমি বললাম, লেকচার থিয়েটার শুধু অ্যাকাডেমিক কাজের জন্য ব্যবহৃত হল, খেলা দেখাটা তো অ্যাকাডেমিক পার্ট নেই। স্ট্রেস রিলিফের জন্য ওঁরা খেলুক না, আরও জায়গা তো আছে কলেজে। সানিকে আমি জানতে চেয়েছি যে সানি তুমি এটা কার অনুমতিতে খুলেছ।''

সেই ঘটনার সূত্র ধরে, মঙ্গলবার শোকজ করা হয় সানি মান্না নামে উত্তরবঙ্গ মেডিক্যালের এক ইন্টার্নকে। কিন্তু, কেন এই পদক্ষেপ? সেই প্রশ্ন তুলে, বুধবার পাল্টা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখায় সানির দলবল। সানি মান্নার কথায়, "ফ্যাকাল্টির আন্ডারে, স্যারের সই আছে, যে চাবি তোলা হয়েছে, সকাল বেলা এসে দেখলাম আমার নামে এরকম একটা শোকজের লেটার বেরিয়েছে, হঠাৎ করে সানি মান্নার নামটা কেন এল? অন্য কারোর নামটা কেন এল?ফাঁসানো হচ্ছে।''

এরপর, ঘর থেকে বেরনোর জন্য পড়ুয়াদের আরেক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাদের সহযোগিতায় গাড়ি পর্যন্ত আসতে পারলেও, সেখানেও শুরু হয় আরেকপ্রস্থ ঝামেলা। দুই পক্ষের মারামারি থেকে হাতাহাতি বাদ যায়নি কিছুই। জেনারেল সার্জারি বিভাগের হাউসস্টাফ সাহাদত ইসলাম বলেন, "ওঁর নিজের গাড়ি ভাঙতে গিয়ে ওঁর হাতটা কেটে গিয়েছে, ডিন ম্যামের গাড়ি ভাঙতে গিয়ে। ঘুষি মারলে কেউ হাত কাটে নাকি? সানি তুই করছিস সানি। তোর সঙ্গে ব্যক্তিগত কিছু নেই, কিন্তু রিভেঞ্জের মোডে আছিস।'' এই ঘটনা প্রসঙ্গে শোকজের মুখে পড়া ছাত্রদের বিরুদ্ধে পড়ুয়াদের অপর অংশের মুখে উঠে এসেছে থ্রেট কালচারের অভিযোগও। সাহাদতের অভিযোগ, "ওঁরা তো গুন্ডামি করছে। এর আগেও ওঁরা এটাই করে এসছে। এদের নামে এত থ্রেট কালচারের অভিযোগ ছিল, প্রতিবাদে বাধা পর্যন্ত দিয়েছিল।'' এদিন দীর্ঘক্ষণ গাড়ির ভিতরে বন্দি থাকার পর অবশেষে, বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে রাজি হন ভারপ্রাপ্ত অধ্য়ক্ষ। সেই বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। শেষমেশ পুলিশ ডাকতে বাধ্য হন ভারপ্রাপ্ত অধ্য়ক্ষ। তারপর পুলিশি সহযোগিতায় তিনি ক্যাম্পাস ছাড়েন।

আরও পড়ুন: Suvendu Adhikari: "৪ বছরেও হারের জ্বালা ভুলতে পারেননি...ভবানীপুরেও হারাব'' মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget