এক্সপ্লোর

Suvendu Adhikari: "৪ বছরেও হারের জ্বালা ভুলতে পারেননি...ভবানীপুরেও হারাব'' মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Mamata Banerjee: অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে ফেব্রুয়ারি মাসে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।

কলকাতা: বিধানসভা নির্বাচনের বছর খানেক বাকি। তার আগেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এদিন বিধানসভার বাইরে থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন ভবানীপুরে হারাবেন।                                    

অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে ফেব্রুয়ারি মাসে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। এদিন বিধানসভার বাইরে বসে পড়েন বিরোধী দলনেতা। তিনি বলেন, "বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন আমরা আসার আগে আপনি মেদিনীপুরের ওই তল্লাটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম হয়েছেন অধিকারীদের জন্য। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি ৪ বছর ধরে হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াবেন। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো।''

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক-বিরোধীর তরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। কী হবে ২০২৬-এ?
কে বসবে বাংলার মসনদে? ২৬-এর ভোটে ২১৫ আসন পার করতে হবে। নেতা-কর্মীদের টার্গেট সেট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এর সেই মুখ্যমন্ত্রীকে এবার চ্যালেঞ্জ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্মরণ করিয়ে দিলেন ২০২১ সালের ভোট। যে ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মে ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও কেন্দ্রের বিধায়ক ছিলেন না তিনি সেই সময়। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হয়। ভবানীপুরে তৃণমূলের জেতা আসন থেকে সরেন শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসন ছেড়ে দেন তিনি। খড়দার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন বর্ষীয়ান তৃণমূল নেতা। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আসন থেকেই জয়ী হন তিনি। এবার শুভেন্দুর হুঁশিয়ারি ভবানীপুর কেন্দ্রেও হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত, যাদবপুরের কর্তৃপক্ষকে চিঠি লালবাজারের

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget