এক্সপ্লোর

Accident: মহানন্দা নদীতে স্নানে নেমে আর ফেরা হল না দুই ছাত্রের, মর্মান্তিক ঘটনা ফুলবাড়ীতে

North Bengal Student Body Rescue: মহানন্দা নদী থেকে নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার।

বাচ্চু দাস, দার্জিলিং: ফুলবাড়ী মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার হয়। মৃতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন, “অভিষেক আমি তোমাকে দেখাব..”, কেন এক সময়ের সতীর্থের “ইমিডিয়েট অ্যারেস্ট” চাইছেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কামাল হোসেন ?

মহানন্দা নদীতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে তিন ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজ ছাত্রদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে নদী থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।মৃতদেহ দুটি উদ্ধারের পর পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

নদী ডুবে মৃত্যু

অতীতে নদী ডুবে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায় গত কয়েক বছর আগে, কেলেঘাই নদীতে ঢুবে মৃত্যু হয়েছিল এক যুবকের। বছর বাইশেই জীব প্রদীপ নিভে গিয়েছিল। জানা গিয়েছিল, বড়দিনে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে পিকনিক করতে গিয়েছিল সে। রান্নাবান্না শেষে কয়েক বন্ধু মিলে নদীতে নৌকা করে গিয়ে স্নানে নামতে গিয়েই কাল হয়। মুহূর্তেই তলিয়ে যায় শুভেন্দু দে নামের ওই বছর বাইশের যুবক। সবং গ্রামীণ হাসপাতালে নিয়েও সেবার রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

মায়াপুরেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হয়েছিলল এক যুবক ও এক যুবতীর।   মৃত ওই যুবক মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত।  আসল বাড়ি ছিল শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। অপরদিকে ওই যুবতী চায়নার বাসিন্দা।  গঙ্গায় রাখা জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিল ওই দুইজন। কিন্তু আচমকাই কারণে নৌকায় জল ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। এই খবর জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু হয়েছিল। প্রথমে জল থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় ওই যুবতীকে। এরপর দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পশ্চিম মেদিনীপুরের মতোই, সেবারও  কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেছিলেন। 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget