এক্সপ্লোর

North Bengal Floods: উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃত ১০, পর্যটকদের বার্তা মমতার, প্রকাশ করলেন হেল্পলাইন নম্বর, শোকপ্রকাশ মোদির

Narendra Modi-Mamata Banerjee: এত ভয়ঙ্কর পরিস্থিতি আঁচ করা যায়নি।

কলকাতা: ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গে। আগামী কালই সেখানে পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থও সেখানে পৌঁছবেন। বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন মমতা। উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন তিনি। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। (North Bengal Situation)

বিপর্যয়ের পূর্বাভাস ছিল আগে থেকেই। কিন্তু এত ভয়ঙ্কর পরিস্থিতি আঁচ করা যায়নি। এক রাতের ভারী বৃষ্টিতেই তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। শুধুমাত্র কোচবিহারেই ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। জল ঢুকেছে ভুটানের দিক থেকে, সেই সঙ্গে গজোলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, সব নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। ধস নেমেছে জায়গায় জায়গায়। (Mamata Banerjee)

এখনও পর্যন্ত শিশু-সহ ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও অনেকে ধসে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে। তবে বৃষ্টিতে উদ্ধারকার্য ব্যহত হচ্ছে। সেই আবহে সোমবারই উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা। পরিস্থিতি ঘুরে দেখবেন তিনি। এদিন দীর্ঘ লেখাও পোস্ট করেছেন মমতা। (Narendra Modi)

সোশ্যাল মিডিয়ায় এদিন মমতা লেখেন, 'আমি অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন। গতরাতে মাত্র কয়েক ঘণ্টাক ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বানভাসি, সেই সঙ্গে বাইরে থেকে অতিরিক্ত জল ঢুকেছে নদীতে। ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। ভুচান এবং সিকিম থেকে অতিরিক্ত জল এসে পড়েছে সঙ্কোশ নদীতে। এর ফলে বিপর্যয় নেমে এসেছে। এই বৃষ্টি এবং বন্যায় কিছু ভাইবোন প্রাণ হারিয়েছেন জেনে আমরা স্তম্ভিত, যন্ত্রণাবিদ্ধ'।

মমতা জানিয়েছেন, গতকাল রাত থেকে লাগাতার পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। মুখ্যসচিব, ডিজি, উত্তরবঙ্গের জেলাশাসক, এসপি-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন গৌতম দেব, অনীত থাপারাও। আপাতত পর্টকদের নিরাপদে থাকতে আর্জি জানিয়েছেন মমতা। পুলিশ গিয়ে উদ্ধার না করা পর্যন্ত বেরোতে বারণ করেছেন। খরচ-খরচা নিয়ে ভাবতে হবে না বলেও জানিয়েছেন তিনি। 

এই বিপর্যয়ের মধ্যে বেশ কিছু আপদকালীন ও হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন মমতা। রাজ্যের সদর দফতর এবং জেলা দফতর গুলি ২৪ ঘণ্টা খোলা রয়েছে বলে জানিয়েছেন। নবান্নের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমের নম্বর ৯১৩৩ ২২১৪ ৩৫২৬, ৯১২২ ২২৫৩ ৫১৮৫। টোল ফ্রি নম্বর ৯১ ৮৬৯৭৯ ৮১০৭০ এবং ১০৭০-ও প্রকাশ করেছেন মমতা।  

 
অন্য দিকে, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, 'দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনায় দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget