এক্সপ্লোর

North Bengal Train Accident Update: প্রকাশ্যে অডিও ক্লিপ, ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার তদন্তে নয়া মোড়

Viral Audio Clip: আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনার দু’সপ্তাহ পর সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

অরিত্রিক ভট্টাচার্য,ময়নাগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) ট্রেন দুর্ঘটনার (Train Accident) তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এল অডিও ক্লিপ (Audio Clip)। অডিও ক্লিপে, ট্রেনের নিচে আগুনের ফুলকি দেখা যাচ্ছে বলে সতর্ক করতে শোনা যাচ্ছে। তারপরেও কেন ট্রেন থামানো হল না, উঠছে প্রশ্ন। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গত ১৩ জানুয়ারি ময়নাগুড়ির দোমোহনিতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।

আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনার দু’সপ্তাহ পর সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। একটি অডিও ক্লিপ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে স্টেশন মাস্টারের সঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের চালকের কথোপকথন শোনা যাচ্ছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, একজন বলছেন, “ট্রেনে ঠিক কোথায় স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে?’’ অন্যজন বলছেন, “ট্রেনে একটা স্ফুলিঙ্গ হচ্ছে, গেটম্যান বলছেন ঠিক দেখা যাচ্ছে না। আপনাকে সিগনাল দিচ্ছি আপনি আসুন।’’

গত ১৩ জানুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে দুর্ঘটনায় পড়ে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। লাইনচ্যুত হয় ৮টি কামরা। ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ যায় ৯ যাত্রীর। দুর্ঘটনার পরপরই সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে রেল। কীভাবে লাইনচ্যুত হয়েছিল ট্রেন? কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য।

শুধু এই অডিও ক্লিপই নয়। সামনে এসেছে আরও একটি সিসিটিভি ফুটেজ। রাত ২টো নাগাদ উত্তরপ্রদেশের চুনার স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিকানের এক্সপ্রেস যাওয়ার আগে লাইনের মাঝে পিচের অংশে কোনও দাগ নেই। কিন্তু ট্রেন যেতেই দেখা গেল পিচের অংশে ঘষা দাগ রয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে এই ঘটনার পরেও কেন গুরুত্ব দেওয়া হল না?  কেন পরীক্ষা করা হল না ইঞ্জিনের? ট্রেনে ফুলকি দেখার পরেও কেন ট্রেন থামানো হল না? তবে কি রেলের এক শ্রেণির কর্মীদের গাফিলতিতে এতবড় দুর্ঘটনা ঘটল? রেল সূত্রে খবর, তদন্ত শেষ করে ৬ মাসের মধ্যে তার রিপোর্ট দিতে হবে। তখনই বোঝা যাবে ঠিক কী কারণে লাইনচ্যুত হয় আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।

আরও পড়ুন: Kolkata Bus Accident: বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, চাকা ফেটে উল্টে গেল বাস

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget