এক্সপ্লোর

Kolkata Bus Accident: বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, চাকা ফেটে উল্টে গেল বাস

জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে দাবি পুলিশের।

সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস, আবীর দত্ত, কলকাতা: ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) সামনে এলআইসি বিল্ডিং-এর বাস উল্টে ভয়াবহ (Bus Accident) দুর্ঘটনা। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে খবর। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস (Park Circus) থেকে হাওড়ার (Howrah) দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে। 

ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও (Fire Brigade)। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে (SSKM) নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার হওয়ার কারণে ক্ষতি সামান্য হয়েছে। তবে সপ্তাহের অন্যদিন হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। উল্লেখ্য, দুর্ঘটনার কারণে আপাতত ওই রাস্তাটি বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একবালপুরে (Ekbalpur) ভয়াবহ বিস্ফোরণ (Blast), ১ মহিলা-সহ আহত ৬। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের (Kolkata Police)। রান্নার গ্যাসের (Cooking Gas) মেরামতির কাজ চলার সময় বিস্ফোরণ (Explosion) বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় নার্সিংহোমে। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।

দিন কয়েক আগেই তীব্র শব্দে কেঁপে ওঠে সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হয় এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের (Petrol) বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

শব্দের তীব্রতায় ভেঙে পড়ে আশেপাশের বাড়ির জানালার কাচ। বিস্ফোরণের আতঙ্ক দেখা দেয় এলাকায় । খবর পেয়ে আসে পুলিশ (Police) ও দমকল। দরজা ভেঙে চারতলার শৌচাগার থেকে উদ্ধার করা হয় দগ্ধ মহিলাকে । ঘোলার বাসিন্দা ওই মহিলাকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ৩৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। পুলিশের দাবি, মহিলা জানিয়েছেন , তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু তীব্র শব্দ কীভাবে হল? খতিয়ে দেখছে পুলিশ (Police) ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget