এক্সপ্লোর

North Bengal Weather Update : আরও ভয়ঙ্কর হবে উত্তরবঙ্গের পরিস্থিতি? ফুঁসছে নদী, আজও তুমুল দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। যত উত্তরের দিকে অগ্রসর হবে তত বৃষ্টিপাত বাড়বে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ভুটান পাহাড়ের জল নদীর জলস্তর বাড়িয়েছে।
  • টানা বৃষ্টিতে ভূমিধস, মৃত্যু এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
  • আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে।
  • মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবেন।

না । স্বস্তির খবর নেই। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি । গোদের ওপর বিষফোড়া, ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নীচের দিকে নেমে আসা জল । ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্ষা, রায়ডাক, সংকোশের মতো নদী । বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় নেমেছে ভূমি ধস। এখনই মৃত্যুমিছিল। সর্বস্ব খুইয়েছে মানুষ। কিন্তু এখনই রেহাই নেই প্রকৃতির তাণ্ডব থেকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তেই থাকবে। আগেই ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা  আরও ভূমিধস নামতে পারে।  উত্তরবঙ্গের উত্তের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। যত উত্তরের দিকে অগ্রসর হবে তত বৃষ্টিপাত বাড়বে। 

আরও বাড়বে দুর্যোগ?             

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (১১ সেমি) হতে পারে আজও । উত্তরবঙ্গের সব জেলারই এক বা দুইটি স্থানে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের সমস্ত জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাত হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।             

তছনছ উত্তরবঙ্গ

গত কয়েকদিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। তার জেরে ভুটান পাহাড় বেয়ে জল নামতে শুরু করে নীচের দিকে। সেই জল নামায় ফুলেফেঁপে ওঠে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো পাহাড়ি নদী গুলি। জলের তোড়ে ভেঙে যায় দার্জিলিঙের মিরিক ব্লকের দুধিয়া সেতু কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি ও মিরিকের রাস্তা। কার্যত বন্ধ হয়ে গিয়েছে বাংলা-সিকিম রাস্তা। তিস্তার জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাজ্য সড়কও। পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ এই রাস্তায়। 

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী       

GTA সূত্রে খবর, উত্তরবঙ্গে এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন। নিখোঁজ বহু। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রাণহানির ঘটনায় সোশাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget