এক্সপ্লোর

North Dinajpur News: 'ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব', প্রকাশ্য সভায় তৃণমূল বিধায়কের নিশানায় পুলিশ

North Dinajpur Update: পুলিশকে নিশানা শাসক দলের বিধায়কের। প্রকাশ্য সভা থেকে হুমকি চোপড়ার রামগঞ্জ ফাঁড়ির ওসিকে।

 

সুদীপ চক্রবর্তী, চোপড়া, উত্তর দিনাজপুর: ফের পুলিশকে (Police) নিশানা শাসক দলের বিধায়কের। প্রকাশ্য সভা থেকে হুমকি চোপড়ার রামগঞ্জ ফাঁড়ির ওসিকে। হুমকি দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। দলের একটি সভা ছিল ওই এলাকায়। বুধবার উত্তর দিনাজপুরে রামগঞ্জে ওই কর্মিসভায় (Meeting) উপস্থিত ছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক (MLA) হামিদুল ইসলাম। সেখানে ভাষণ দিতে গিয়েই রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসিকে বেঁধে রাখার হুমকি দেন তিনি। 

কী বলেছেন বিধায়ক:
মঞ্চের ভাষণ দেওয়ার সময় চোপড়ার তৃণমূল (TMC) বিধায়ক হামিদুল রহমান বলেন, 'না শোধরালে ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব।' বিধায়ক আরও বলেন, 'এর পরেও যদি এই ধরনের কোনও কার্যকলাপ থেকে না শোধরায়, তা আমরা চারটে অঞ্চল মিলে রামগঞ্জ ফাঁড়িতে ওকে আমরা বেঁধে রাখব। একটা ঘরের মধ্যে তালা মেরে রাখব।' বিধায়কের হুঁশিয়ারি,'পুলিশের সঙ্গে বন্ধুত্ব রাখব। যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। আর যদি দালালি করতে চায়, সেই দালালকে এখানকার পাবলিক বার করে দিতে এক সেকেন্ডও সময় নেবে না।' শুধু পুলিশই নয়, এদিনের ভাষণে বিধায়কের নিশানায় ছিলেন দলীয় নেতৃত্বের একাংশও। দলের নেতাদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ করেন বিধায়ক।

বিরোধীদের কটাক্ষ:
ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। বিষয়টির কড়া সমালোচনা করেছেন স্থানীয় বিরোধী নেতারা। 

এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও দিয়েছেন পুলিশকে বোমা মারার হুমকি। কখনও পুলিশকে ঘড়ি ধরে বেঁধে দিয়েছেন সময়। আরও নানা জায়গায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল তৃণমূলেরই এক বিধায়কের বিরুদ্ধে। রামপুরহাট, ঝালদা বিভিন্ন ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তপ্ত। তার মধ্যেই এবার খোলা মঞ্চ থেকে পুলিশকে হুমকি। 

আরও পড়ুন: 'বাংলায় গেলে প্রাণ চলে যাবে', রাজ্যসভায় বিস্ফোরক শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"
West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
Weather Today: প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, কমলা সতর্কতা জারি, আজ থেকেই বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়?
প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, কমলা সতর্কতা জারি, আজ থেকেই বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget