এক্সপ্লোর

Amit Shah In Parliament: 'বাংলায় গেলে প্রাণ চলে যাবে', রাজ্যসভায় বিস্ফোরক শাহ

Rajya Sabha News: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে চর্চা রাজ্যসভাতেও। বাংলার পরিস্থিতি নিয়ে বুধবার রাজ্যসভায় ঝাঁঝালো আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে চর্চা রাজ্যসভাতেও। বাংলার পরিস্থিতি নিয়ে বুধবার রাজ্যসভায় ঝাঁঝালো আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বিধানসভা ভোটের আগে বাংলায় জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গে এদিনের বক্তৃতায় টেনে আনেন অমিত শাহ। পাল্টা উত্তরপ্রদেশে একাধিক ঘটনার কথা তুলে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।

কেন এই কথা?
রাজ্যসভায় আপের প্রশ্নের জবাবে বলতে গিয়ে এই কথা বলেন অমিত শাহ। 

কী বলেছেন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আমি গেছিলাম ২০১৯-এর ভোটের প্রচারে। আগুনের গোলা ফেলা হয়েছিল। নাড্ডার গাড়িতে জঘন্য হামলা হয়েছিল। কী করে না বলতে পারেন?'

ছাত্রনেতা আনিস খান খুন, পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর এবং ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন। রামপুরহাটের তৃণমূল নেতা খুন এবং তারপর ভয়াবহ হত্যার ঘটনা। এরকম একের পর এক ঘটনায় সরব বিজেপি। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাস্তায় নেমে আন্দোলনও করেছে বিজেপি। রামপুরহাটকাণ্ডের পর সেখানে প্রতিনিধি দল পাঠায় কেন্দ্রীয় বিজেপি। তারা  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্টও জমা দিয়েছে। এই পরিস্থিতিতেই সংসদের মধ্যেই সেই প্রসঙ্গ উত্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দিলেন গতবছর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'কনভয়ের ওপর যেভাবে হামলা হয়েছিল, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। অমিত শাহের জীবনহানি হতে পারত। স্বরাষ্ট্রমন্ত্রী ও সভাপতির জীবন সুরক্ষিত না থাকলে, অন্যদের জীবনের সুরক্ষা কে দেবে?'

তৃণমূলের পাল্টা:
তৃণমূল অবশ্য অমিত শাহর অভিযোগ উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে। তুলে এনেছে বিজেপিশাসিত রাজ্যের একাধিক ঘটনার কথা।  হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

দুই শিবিরকেই কটাক্ষ কংগ্রেসের:
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তৃণমূল আর বিজেপি এপিঠ ওপিঠ। যেখানে বিজেপি ক্ষমতায়, সেকানে তাদের নাম বুলডোজার বাবা। হাথরস, উন্নাও, লখিমপুর দেখছে। বিজেপি ভোটে জিতেছে,তাই সব ঠিক। বাংলাতেও তাই। ঝালদা, বগটুই। প্রশাসন তৃণমূল একসঙ্গে ষড়যন্ত্র করছে। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।'

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই তরজার মধ্যেই চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ অমিত শাহ বাংলা-সফরে আসছেন বলে বিজেপি সূত্রে খবর। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় স্তরে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: বেআইনি লেনদেনের অভিযোগ দিল্লিতে তলব মলয় ঘটককে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget