এক্সপ্লোর

North Dinajpur News: জিরো টলারেন্স নীতিতে জোর, পুলিশের কড়া অবস্থান বোঝালেন ADG আইনশৃঙ্খলা

West Bengal News: পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁর মুখে শোনা গেল 'এনকাউন্টার' থেকে 'জিরো টলারেন্সে'র প্রসঙ্গ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের এনকাউন্টারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আইনত পুলিশ যেখানে গুলি চালাতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হবে। এখানেই বিরোধীদের প্রশ্ন, অভিযুক্ত যদি তৃণমূলের হয়, তাহলে পুলিশের এই কড়া অবস্থান দেখা যাবে তো?

গোয়ালপোখরের এনকাউন্টার: পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিলেন এডিজি আইনশৃঙ্খলা। তাঁর মুখে শোনা গেল 'এনকাউন্টার' থেকে 'জিরো টলারেন্সে'র প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এনকাউন্টারে নিহত হয়েছে, পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া সাজ্জাক আলম। পুলিশের দাবি, শনিবার, সাত সকালে, বাংলাদেশে পালানোর সময় পুলিশকে দেখে গুলি চালাতে শুরু করেন তিনি। বাধ্য হয়ে পুলিশও গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় খুনের মামলায় পলাতক বিচারাধীন বন্দি সাজ্জাক আলমের। গোয়ালপোখরে দুই পুলিশ গুলিতে জখম হওয়ার পরই উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।


আর, তার ঠিক দু দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে পুলিশকে গুলি করে পালানোয় অভিযুক্ত সাজ্জাকের। গতকাল এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, "পেশাদার বাহিনী আর ট্রিগার হ্যাপি বাহিনীর মধ্যে পার্থক্য আছে। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ পেশাদার বাহিনী এবং আইনত পুলিশ যেখানে গুলি চালাতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হবে যে, দরকার হলে করা হবে। প্রত্যেক পুলিশকর্মীকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়, কখন করতে হবে, কীভাবে করতে হবে, সেটা আইনে বলা আছে এবং সেটাকে বিধিসম্মত করে, মেনে যেন কাজকর্ম করা হয় সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে, কিন্তু অপরাধীদের প্রতি জিরো টলারেন্স, আমি বারবার বলার চেষ্টা করছি, সেটা আছে, এটা না যে বাংলায় এনকাউন্টার হয় না বা একটা প্রথম হল।''

সূত্রের খবর পুলিশকে গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দিকে ধরতে ২৪-৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। এরপরই গোয়ালপোখরে গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাক আলমকে ধরতে অল-আউট ঝাঁপায় পুলিশ। ২ দিনের মাথায়, গোয়ালপোখরের শ্রীপুর সীমান্তে পলাতক অভিযুক্তের খোঁজ মেলে। বাংলাদেশে পালানোর সময়, ওই দুষ্কৃতীকে ধরতে গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে গুলিকাণ্ডের পরের দিন পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে বৈঠক করেন DG রাজীব কুমার, ADG আইন শৃঙ্খলা জাভেদ শামিম-সহ পুুলিশ কর্তারা। পলাতক বন্দি সাজ্জাক আলমকে ধরার জন্য সময় বেঁধে দেন DG।


আরও পড়ুন: Goalpokhar Encounter: কীভাবে বিচারাধীন বন্দির হাতে অস্ত্র? গোয়ালপোখরের ঘটনায় সাসপেন্ড ৪ পুলিশ কর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget