এক্সপ্লোর

Duare Sarkar : 'গ্রামবাসী হয়রানির শিকার', ইসলামপুরে দুয়ারে সরকারের ক্যাম্পে তাণ্ডব তৃণমূলের

Islampur TMC : উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর : কাঁকসার পর ইসলামপুর (Islampur)। দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে চলল তৃণমূলের তাণ্ডব। গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছেন, এই অভিযোগ তুলে ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিঘলবস্তিতে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যাম্পে তাণ্ডব !

গত ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দূয়ারে সরকার ক্যাম্প। চলছে রমজান মাস। এদিকে সকাল থেকে প্রখর রোদ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরকারি সুবিধা পেতে অসংখ্য মানুষ ক্যাম্পে হাজির হয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা থাকলেও, বেলা সাড়ে ১১টা নাগাদ সরকারি কর্মীরা ক্যাম্পে হাজির হন বলে অভিযোগ ।

ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র(ফর্ম) অপ্রতুল থাকায় দূরদূরান্ত থেকে আসা গ্রামবাসী ফর্ম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হয়েছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হলেও, ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ক্ষোভে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র বারান্দা থেকে বাইরে ফেলে দেন আকবর আলিরা।

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইসলামপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগডিমঠি খন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম  সোরেন জানান, ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে। বিভাগের নাম এখনও দেওয়া হয়নি। এনিয়ে গ্রামবাসী সমস্যায় পড়েন। দ্রুত নাম লিখে বিভাগগুলিতে লাগিয়ে দেওয়া হচ্ছে।

পয়লা এপ্রিল 'দুয়ারে সরকারে'র প্রথম দিনেই বিক্ষোভ ছড়ায়! পশ্চিম বর্ধমানের কাঁকসায়, তৃণমূল সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে ক্ষোভ উগরে দেন তৃণমূলেরই নেতা ! অন্যদিকে, পূর্ব বর্ধমানের গলসিতে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখান গ্রামবাসী।

কাঁকসা। শনিবার, দুয়ারে সরকার চলাকালীন সেখানে ঢুকে বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। এনিয়ে শোরগোল পড়ে যায় পশ্চিম বর্ধমানের কাঁকসায়। অভিযোগ, কাঁকসার বিদবিহারের দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। ৫ মাস কেটে গেলেও, এখনও তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ আসেনি।

শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। ওইদিন, এই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ধমকও দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। বচসা চলাকালীনই, বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই ঘটনার কথা শুনে বিদ্যুৎ দফতরের আধিকারিক ক্যাম্পে গেছিলেন। তদন্তে জানা গেছে, আবেদনকারীরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য নির্ধারিত ফি জমা দেননি, তাই পরবর্তী পদক্ষেপগুলো করা যায়নি। বিষয়টি সমাধান করা হয়েছে এবং ক্যাম্পের কাজ আবার শুরু হয়েছে।

পূর্ব বর্ধমানের গলসিতেও দুয়ারে সরকার ক্য়াম্পে বিক্ষোভ দেখান গ্রামবাসী। তাদের অভিযোগ, আগের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে, এখনও সরকারি সুবিধা মেলেনি। বিক্ষোভের জেরে গলসি এক নম্বর ব্লকে প্রায় তিন ঘণ্টা বন্ধ পরিষেবা থাকে।

আরও পড়ুন ; 'টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের ধমক', তৃণমূল সরকারের দুয়ারে সরকার ক্যাম্পেই চড়াও শাসক নেতা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা, তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget