এক্সপ্লোর

Duare Sarkar: 'টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের ধমক', তৃণমূল সরকারের দুয়ারে সরকার ক্যাম্পেই চড়াও শাসক নেতা

Duare Sarkar: 'দুয়ারে সরকারে'র কর্মসূচী চলার সময় বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প (Camp) চলছে, সেখানেই বিদ্যুৎ দফতরের (Electricity Department) টেবিল উল্টে দিলেন তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। অভিযোগ, পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। ৫ মাস কেটে গেলেও, এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন ওই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ধমক দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। বলতে শোনা যায়, 'ছেড়ে দিন আজকে ক্যাম্প করতে হবে না আপনাকে। মানুষ যদি পরিষেবা না পান, তাহলে জমা দিয়ে লাভটা কী?'

অভিযোগ, দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। তাই 'দুয়ারে সরকারে'র কর্মসূচী চলার সময় বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি। এই ঘটনা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে। 

এরপরই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। শনিবার ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। গত পাঁচ মাস আগে বিদবিহারের শিবপুরের রায়ডাঙা এলাকায় ২টি পরিবার আবেদন করেছে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না মেলায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর এবং অঞ্চল সভাপতি কাজল শেখকে। 

শনিবার দুয়ারে সরকার কর্মসূচি চলছিল। সেখানে সমস্ত দপ্তরের পাশাপাশি ক্যাম্প করেছিল বিদ্যুৎ দফতরও। সেই ক্যাম্প শুরু হওয়া মাত্রয় বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর ক্ষোভের আঁচ পড়ে। উল্টে দেওয়া হয় নথিপত্র সহ টেবিল। যতক্ষণ না পযন্ত বিদ্যুৎ মিলছে ততক্ষণ দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বসতে দেওয়া হবে না। অন্যদিকে বিদ্যুতের জন্য আবেদনকারী অজিত বাগদী অভিযোগ করেন ৫ মাস আগে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুতের জন্য আবেদন করেছিলেন। পাঁচ মাস পেরিয়েছে কিন্তু মেলেনি, বাড়িতে বিদ্যুৎ পরিষেবা। পুনরায় আবেদন করতে বলা হয় এবং দ্রুত বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দেন। 

তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি কর্মসূচিতে এই ধরনের ঘটনা আগে ঘটেনি তবে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে কী ঘটেছে তিনি খোঁজ নিয়ে দেখছেন। এই ইস্যুতে সুর ছড়িয়েছে বিরোধীরা। কাঁকসা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বলেন, পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আর সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এটাই তার প্রমাণ। 

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget