এক্সপ্লোর

North Dinajpur Shootout : বিবাদের জেরে ছুটল ছররা গুলি ! মৃত্যু, আহত কয়েকজন, রাজনৈতিক দ্বন্দ্ব না জমি-সংঘাত ?

Crime News : গুলিবিদ্ধ এক টোটো চালকের অভিযোগ, গোয়ালপোখরের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের মদতে দুষ্কৃতীরা গুলি চালায়। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের (North Dinajpur) গোয়ালপোখরের (Goalpokhor) মদিনাচকে শ্যুটআউট। ছররা গুলিতে মৃত্যু হল একজনের, গুরুতর জখম হন এক মহিলা-সহ ৩ জন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (North Bengal Medical College) স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ গুলি চলে।

গুলিবিদ্ধ এক টোটো চালকের অভিযোগ, গোয়ালপোখরের জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের মদতে দুষ্কৃতীরা গুলি চালায়। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় গ্রেফতার করা রয়েছে ১১জনকে। তৃণমূল (TMC) প্রধানের যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। ময়ের ব্যবধান মাত্র আড়াই ঘণ্টা। পশ্চিম বর্ধমানের আসানসোলের পর এবার শ্যুটআউট উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন তিন । ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার মাদিনাচক এলাকায়। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্য সড়কের পাশে মাদিনাচকে স্থানীয় লোকজনের ভিড় ছিল। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাদের ওপর ছড়রা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহম্মদ আরিফ নামে বছর ২৪-এর এক যুবক। আহত হন এক মহিলা সহ তিন জন। সঙ্গে সঙ্গে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখান থেকে স্থানান্তর করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় আরিফকে।

স্থানীয় সূত্রে খবর, গোয়ালপোখর থানার জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের সঙ্গে মৃত যুবকের কাকার জমি নিয়ে পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরে পঞ্চায়েতের প্রধানের মদতেই গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এদিকে, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গোয়ালপোখর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় টহল দিচ্ছে কমব্যাট ফোর্স। ঘটনায় গ্রেফতার করা রয়েছে ১১ জনকে। 

এদিকে, আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও থানার কাছেই  অভিজাত হোটেলের মালিককে গুলি করে খুন। ভবানী ভবনের এক আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে সিআইডি-র টিম। ঘটনার পর ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আততায়ীরা অধরা। খুনের পর দুষ্কৃতীরা ভিনরাজ্যে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ পুলিশের। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় রূপনারায়ণ ও ডুবুরডি চেক পোস্টে চলছে নাকা তল্লাশি। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ আসানসোলের আপকার গার্ডেনে নিজের হোটেলেই খুন হন ব্যবসায়ী অরবিন্দ ভকত। নিরাপত্তারক্ষীকে গান পয়েন্টে রেখে হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ীরা। ব্য়বসায়িক শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! প্রয়োজনে প্রথা ভাঙছে এই জেলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget