এক্সপ্লোর

Madhyamik Exam : মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! প্রয়োজনে প্রথা ভাঙছে এই জেলায়

Madhyamik Exam Guard : শিক্ষামহলের বিভিন্ন তরফ থেকে প্রশ্ন উঠছে, মাধ্যমিকের মতো নবম-দশমের পরীক্ষায় প্রাথমিক শিক্ষককে গার্ড হিসেবে নিয়োগ করা আদৌ যুক্তিযুক্ত?

কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী, কলকাতা : পর্যাপ্ত শিক্ষকের অভাব। মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) তাই গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)। তবে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। 

পরীক্ষাকেন্দ্রের নিয়মে বদল

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় এবার বড়সড় বদল পরীক্ষাকেন্দ্রের নিয়মে । রাজ্যে এই প্রথম, প্রথা ভেঙে, মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা ! উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে (Primary Teachers) কাজে লাগানো হবে। 

প্রয়োজনের জেরে প্রথা বদল

কিন্তু প্রশ্ন হল, মাধ্যমিক পরীক্ষায় নজরদারির জন্য হাই স্কুলের শিক্ষকদের ছেড়ে প্রাথমিক শিক্ষকদের কাজে লাগাতে হচ্ছে কেন ? উত্তর দিনাজপুরের মাধ্যমিক সংক্রান্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কথায় শিক্ষক সঙ্কটের বিষয়টা স্পষ্ট। আর এই শিক্ষক সঙ্কটের জন্য বদলিকেই দায়ী করছেন তিনি। উত্তর দিনাজপুরের মাধ্যমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার বলেছেন, 'এটা সত্যি নজিরবিহীন ঘটনা জেলায় ঘটে গেল। এর মূল কারণ উৎসশ্রীর মাধ্যমে গত এক বছরে জেলা থেকে প্রচুর শিক্ষক বদলি হয়েছেন। ফলস্বরূপ শিক্ষকের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে প্রাইমারি টিচার যাতে ইনভিজিলেশন করতে পারে, তার জন্য বোর্ডে প্রেয়ার দেওয়া হয়েছিল, সেদিনই তারা অ্যাপ্রুভ করে দিয়েছে'।

শিক্ষক-সংখ্যা

উত্তর দিনাজপুর শিক্ষা দফতর সূত্রে খবর, জেলায় মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১১৭। মোট মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৩১ হাজার। ১১৭টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নজরদারির জন্য হাই স্কুলে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন, জেলায় তার ঘাটতি রয়েছে। বিশেষ করে ইটাহার এবং গোয়ালপোখর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে, প্রাথমিক শিক্ষকদের যাতে মাধ্যমিকে গার্ড হিসেবে কাজে লাগানো যায়, তার অনুমতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর। জেলা শিক্ষ দফতর সূত্রে খবর, তার অনুমতিও মিলেছে।

আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষামহলের বিভিন্ন তরফ থেকে প্রশ্ন উঠছে, মাধ্যমিকের মতো নবম-দশমের পরীক্ষায় প্রাথমিক শিক্ষককে গার্ড হিসেবে নিয়োগ করা আদৌ যুক্তিযুক্ত? তৃণমূলের শিক্ষক সংগঠন উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কড়া সমালোচনা করেছে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বদলি-নীতি বিতর্ক, এমনকি পরীক্ষার গার্ড, শিক্ষকদের নিয়ে বিতর্কের যেন শেষ নেই।

আরও পড়ুন- স্কুলে বদলির নির্দেশ না মানলে এবার বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget