এক্সপ্লোর

Bogtui: তৃণমূল নয়, রয়েছেন বিজেপিতেই, অবস্থান স্পষ্ট করলেন বগটুইয়ের স্বজনহারা

Bogtui Update: বগটুইয়ে হাড়হিম করা হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে এক স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। সেদিনই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় মিহিলাল শেখকে।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম: তৃণমূলের নেতারা (TMC Leaders) একের পর এক দুর্নীতিতে (corruption) জড়াচ্ছেন। তাই তৃণমূলের পাশে, নয় রয়েছেন বিজেপিতেই, স্পষ্ট করে জানালেন বগটুুইয়ের স্বজনহারা মিহিলাল শেখ (Mihilal Sheikh)। রবিবার তাঁর বাড়িতে গিয়ে মন কি বাত অনুষ্ঠান শোনাল বিজেপি (BJP) নেতৃত্ব। সরকারি সুযোগ-সুবিধা, চাকরি নেওয়ার পরও অবস্থান বদল কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। 

বগটুইয়ের 'মন কি বাত'

মঙ্গলবার বগটুইয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় মিহিলাল শেখকে। এরপর শুক্রবার মুখ্যমন্ত্রীর বগটুই-বার্তা, রবিবার মিহিলালের বাড়িতে 'মন কি বাত'। পঞ্চায়েত ভোটের মুখে বগটুইয়ে রাজনীতির আঁচ আরও বাড়ছে।

মঙ্গলবার বগটুইয়ে হাড়হিম করা হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে এক স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। সেদিনই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় স্বজনহারা মিহিলাল শেখকে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে, শুক্রবার বীরভূম জেলার নেতাদের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, 'বগটুইয়ের জন্য কী করিনি। ওদের চাকরি দিয়েছি। ক্ষতিপূরণ দিয়েছি। সামাজিক প্রকল্পগুলোতে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছি। তারপরেও ওদের কয়েকজন অন্য দলের সঙ্গে চলছে।'

এই আবহে এবার মিহিলাল শেখের বাড়িতে গিয়ে মোদির মন কি বাত শোনাল বিজেপি নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নারীশক্তির প্রসঙ্গ। এছাড়া অঙ্গদান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন নরেন্দ্র মোদি। প্রিয়জনের মৃত্যুর পর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন, এমন কয়েকজনের সঙ্গে কথাও বলেন তিনি।

বগটুইয়ের 'মন কি বাত' কী? কার পাশে বগটুই? অনুষ্ঠান শেষে 'মন কি বাত' স্পষ্ট করেন স্বজনহারা মিহিলাল শেখ। তাঁর কথায়, 'আমি বিজেপিতেই এটা নতুন করে বলার কিছু নেই। এই সরকার যে রোজ রোজ এত দুর্নীতি বেরোচ্ছে, আমি তার পাশে নেই।'

শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় বলেন, 'ও চাকরি নিতে পারে, সুযোগ নিতে পারে, এবার যদি এরকম করে কী বলার থাকতে পারে।' অন্যদিকে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, 'মুখ্যমন্ত্রীর দুধেল গাই হিসেবে ব্যবহার করা হয়েছিল এদের। আজ ওদের পাশে এসে আমরা মন কি বাত শোনালাম।' 

গত বছর ২১ মার্চ সন্ধেয়, বগটুইয়ে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। এর কয়েক ঘণ্টার মধ্যেই বগটুইয়ে সংগঠিত হয় ভয়ঙ্কর হত্যালীলা! ১০ জনের নৃশংস হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায়, বগটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। এছাড়াও, মৃতদের পরিবার থেকে ১ জন করে সদস্যকে চাকরিও দেয় রাজ্য সরকার।

আরও পড়ুন: Purba Medinipur:পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই নন্দীগ্রামে প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির

বগটুই হত্যাকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের নেপথ্যে উঠে আসে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লকের তৎকালীন সভাপতি আনারুল হোসেনের নাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে, আনারুলকে গ্রেফতারও করে পুলিশ। এত কিছুর পরও বগটুইয়ের অসন্তোষ কাটেনি। শেষমেশ কার পাশে থাকবে বগটুইয়ের স্বজনহারারা? পঞ্চায়েত ভোটের আগে এই প্রশ্ন ঘিরেই তুঙ্গে চাপানউতোর। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
Abhishek Banerjee: অভিষেকের অফিস নিয়ে নয়া বিতর্ক, 'ওরা জবরদখল ছাড়া কী করেছে?', বলছেন সজল, পাল্টা কুণাল বলছেন...
অভিষেকের অফিস নিয়ে নয়া বিতর্ক, 'ওরা জবরদখল ছাড়া কী করেছে?', বলছেন সজল, পাল্টা কুণাল বলছেন...

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget