এক্সপ্লোর

Purba Medinipur:পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই নন্দীগ্রামে প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির

BJP Announces Candidate List: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টি আসনেই প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই প্রার্থীতালিকা (BJP Announces Candidate List) ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামের (Nandigram) ঘটনা।

কী হল?
নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রার্থীতালিকা ঘোষণা হয়েছে ৩টি পঞ্চায়েত সমিতিরও। এদিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল এদিন প্রার্থীতালিকা ঘোষণা করেন। প্রসঙ্গত, হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে সাগরদিঘি মডেলের জয়জয়কার হয়েছে গত কাল। খাতাই খুলতে পারেনি তৃণমূল ও বিজেপি। ১৯টি আসনের সবকটিতেই জয়ী হয় বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট। তৃণমূলের পরাজয়ে খুশি, প্রতিক্রিয়া বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ১৯ আসনের হলদিয়া ডক ইন্সস্টিটিউটের পরিচালন সমিতি নির্বাচনে, সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। প্রার্থী দিয়েছিল গেরুয়া শিবিরের সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS)। কিন্তু, একটি আসনেও খাতা খুলতে পারল না তারা। গত শুক্রবার, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ দিয়ে ভোট হয়। শনিবার সকাল থেকেই নজর ছিল ফলাফলের দিকে। 

রাজনৈতিক তরজা:
হলদিয়া বন্দরের (Haldia Port) সিটু (CITU) নেতা বিমান মিস্ত্রি বলেন, 'সাগরদিঘি মডেলকে সামনে রেখে জোট করেছিলাম। ১৯টিতেই জয়ী। জনবিরোধী সরকার।' তৃণমূলের হারের ঘটনায় খুশি হয়েছে বিজেপি। ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য কমিটির সহ সভাপতি প্রদীপ বিজলি বলেন, 'সিটু জিতেছে কিছু বলার নেই। তৃণমূল হেরেছে এতে খুশি।' যদিও এই জয়কে কোনওরকম আমল দিতে নারাজ তৃণমূল। এমন ভোটের কোনও ফল পঞ্চায়েত ভোটে পড়বে না বলেই দাবি করেছে ঘাসফুল শিবির। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, 'অশুভ জোট। বন্দরের ভোটে শ্রমিকদের চাওয়া পাওয়াই দেখা হয়। পঞ্চায়েতে প্রভাব পড়বে না।' ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এই ডক ইন্সটিটিউট তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) দখলে ছিল। এবার সেখানে জোটের কাছে ধরাশায়ী হল তৃণমূল। এর আগেও বেশ কিছু সমবায় ভোটে তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছিল বাম ও কংগ্রেস। এখন, সাগরদিঘি মডেলের প্রভাব কি পড়বে পঞ্চায়েত ভোটে (Panchayat Election)?  এদিকে হালেই ফের বেসুরো শুনিয়েছে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে তৃণমূল নেত্রীর কাছে পাঠাব। সবকটি নামে অনুমোদন দিতে হবে। না হলে নির্দল হিসেবেই আমার প্রার্থীরা পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। যাঁরা কাজ করবে তাঁদেরই প্রার্থী করব, ধান্দাবাজদের নয়।'

আরও পড়ুন:'সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই', উদয়নের মন্তব্যে ফের বিতর্ক!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget