এক্সপ্লোর

NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...

আর জি কর কাণ্ডের ২ বছরের মাথায় NRS-এ নার্সের রহস্যমৃত্যু। দেহের পাশে অচৈতন্য করার ইঞ্জেকশনের ৩টি ভায়ল।


কলকাতা : NRS হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার।  বুধবার রাতে অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাঁকে।  কী বলল ময়নাতদন্তের রিপোর্ট ? 

২ বছর আগে অগাস্ট মাসেই সামনে এসেছিল আর জি কর-কাণ্ড। আর সেই অগাস্টেই  NRS হাসপাতালে গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হল পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালি বর্মনের দেহ।             

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, 'অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের ।' ময়নাতদন্তের সঙ্গে ফরেন্সিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ । প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, 'অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ-জিভের একাংশ নীলচে । অক্সিজেনের অভাবে নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। তবে কীভাবে মৃত্যু হল নার্স রূপালি বর্মনের? কীভাবেই বা অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগ ? তা নিয়ে এখনও ধোঁয়াশার অন্ত নেই।

যদি আত্মহত্যা হয়, তাহলে কীভাবে ২ কনুইয়ে সূচ ফোটার চিহ্ন? বাড়ছে রহস্য। অচৈতন্য করার ফেন্টানিল, মিডাজোলামের ভায়ল মেলায় রহস্য। কীভাবে মৃত্যু, স্পষ্ট করে উল্লেখ নেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে । কীভাবে মৃত্যু?  এসব নিয়ে এখনও পরতে পরতে রহস্য়!  এরইমধ্য়ে, নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় এবার ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তদন্ত কমিটির মাথায় রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি। নার্সের রহস্যমৃত্যুতে নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।                                              

ঘটনা সম্পর্কে -

বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-তে ডিউটি করছিলেন রূপালি। ঘণ্টাখানেক পরও নার্সিং স্টেশনে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাঁকে।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Advertisement

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget