এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলা থেকে ৬২ জনের মৃত্যুতে সিলমোহর, প্রায় ২০০ দেহ শনাক্ত হয়নি, জানালেন মমতা

Odisha Train Accident: জেলায় জেলায় ছবি পাঠানো হয়েছে, শনাক্তকরণের জন্য।

কলকাতা: এখনও শনাক্ত করা যায়নি বহু মানুষকে। তবে বাংলা থেকে এখনও পর্যন্ত ৬২ জন মারা গিয়েছেন। তার তালিকা হাতে পেয়েছে রাজ্য সরকার। রবিবার সাংবাদিক বৈঠক করে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, এখনও ১৮২ জনকে শনাক্ত করা যায়নি। জেলায় জেলায় ছবি পাঠানো হয়েছে, শনাক্তকরণের জন্য (Odisha Train Accident)।

শনিবার নিজে বালেশ্বর পৌঁছে গিয়েছিলেন মমতা। সেখানে আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তার পর দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যান। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে বলেন, "লাগাতার পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না অনেক পরিবার।"

তবে এত তাড়াতাড়ি হতাহত নির্ধারণ করা সম্ভব নয় বলেও জানান মমতা। তাঁর যুক্তি, দু'টি ট্রেনে সংরক্ষিত আসনে প্রচুর যাত্রী তো ছিলেনই, অসংরক্ষিত কামরাতেও প্রচুর লোকজন ছিলেন। সকলের নামের তালিকা থাকে না রেলের কাছে। সেই তালিকা এখনও রাজ্য সরকারের হাতেও এসে পৌঁছয়নি। তাই হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সকলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: দুর্ঘটনায় আহত হননি, কিন্তু ট্রমায় রয়েছেন, তাঁদের জন্যও আর্থিক সাহায্য়ের ঘোষণা মমতার

বালেশ্বর থেকে এনে এখনও পর্যন্ত ২০৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মমতা। ওড়িশায় এখনও রয়েছেব ৭৩ জন আহত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৫৬ জন। কিন্তু ১৮২ জনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলেই বাড়ছে উদ্বেগ। রাজ্য সরকারের হাতে বাংলা থেকে নিহত বলে ৬২ জনের তালিকা এসে পৌঁছেছে। কিন্তু যাঁদের শনাক্ত করা যায়নি, তাঁদের মধ্যে বাংলার কারও থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মমতা জানিয়েছেন, বালেশ্বরের পরিস্থিতির দিকে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে বাংলার সরকার। খড়্গপুর, সাঁতরাগাছি, হাওড়া এবং নবান্ন থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আইএএস অফিসার মোতায়েন করা হয়েছে সীমানা অঞ্চলে। খড়্গপুর, মেদিনীপুর এবং ওড়িশার বিভিন্ন জায়গায় ডিউটি করছেন তাঁরা। ওড়িশা থেকে ইতিমধ্যে ৭০০-৮০০ জনকে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান মমতা। 

এর আগে, শনিবার মৃতের সংখ্যা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে মতবিরোধ দেখা দেয় মমতার। এ দিনও কেন্দ্রীয় পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন মমতা। যেখানে এখনও বহু দেহ শনাক্ত করা যায়নি, অনেকের খোঁজ পর্যন্ত মেলেনি এখনও, সেখানে কেন্দ্রীয় সরকারের তালিকায় হতাহত কী করে কমছে, প্রশ্ন তোলেন তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget