এক্সপ্লোর

Mamata Banerjee: দুর্ঘটনায় আহত হননি, কিন্তু ট্রমায় রয়েছেন, তাঁদের জন্যও আর্থিক সাহায্যের ঘোষণা মমতার

Odisha Train Accident: সংখ্যাটা অন্তত দেড়-দু'হাজার হবেই, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রেলযাত্রা বিভীষিকা হয়ে উঠেছে। মত্যুপুরী থেকে কোনও রকমে ফিরেছেন। কিন্তু মনুষ্য শরীরের পোড়া গন্ধ, দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠতে পারছেন না বাংলার বহু মানুষই। তাঁদের পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় যাঁরা আহত হননি, কিন্তু ট্রমায় রয়েছেন, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন, তাঁদের আর্থিক সাহায্য় প্রদানের কথা জানালেন তিনি (Odisha Train Accident)। 

রবিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মমতা। তিনি জানান, এমন বহু মানুষ রয়েছেন বাংলার, যাঁরা দুর্ঘটনায় আহত হননি। বাড়ি ফিরে এসেছেন। কিন্তু দুর্ঘটনায় ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি এখনও। ট্রমার মধ্যে রয়েছেন। সংখ্যাটা অন্তত দেড়-দু'হাজার হবেই। তাঁদের রাজ্য সরকার ১০ হাজার টাকা করে দেবে। আগামী তিন মাস তাঁদের পরিবারকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। চাল-ডাল জুগিয়ে সংসারেও সাহায্য করা হবে। 

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে বাংলা থেকে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অনেক পরিযায়ী শ্রমিকও ছিলেন বলে জানিয়েছেন মমতা। দুর্ঘটনার কবলে পড়ে আপাতত রোজগারের রাস্তাও বন্ধ তাঁদের। রাজ্য সরকারের কাছ থেকে তাঁরাও সাহায্য় পাবেন বলে জানিয়েছেন মমতা। এই বিপদের মুহূর্তে রাজ্য সরকার পাশে থাকবে বলে আশ্বাস জুগিয়েছেন। 

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা থেকে ৬২ জনের মৃত্যুতে সিলমোহর, প্রায় ২০০ দেহ শনাক্ত হয়নি, জানালেন মমতা

এক সময়, দীর্ঘদিন রেলমন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা। বালেশ্বর দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র 'কবচ' কেন বসানো ছিল না ট্রেনে, শনিবার রেলমন্ত্রীর সামনে দাঁড়িয়েই প্রশ্ন তোলেন। এ দিনও রেলের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মমতা। 

তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, দুর্ঘটনার ক্ষেত্রে পরিবারের কাউকে চাকরি দিতে বলে জানান মমতা। বাংলা থেকে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারে ৫ লক্ষ টাকা করে দেবে বাংলার সরকার। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেবে রাজ্য। এ ছাড়াও আহতদের চিকিৎসার খরচও রাজ্য সরকার দেবে বলে জানিয়েছেন মমতা।

এর আগে, শনিবার মৃতের সংখ্যা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে মতবিরোধ দেখা দেয় মমতার। এ দিনও কেন্দ্রীয় পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন মমতা। যেখানে এখনও বহু দেহ শনাক্ত করা যায়নি, অনেকের খোঁজ পর্যন্ত মেলেনি এখনও, সেখানে কেন্দ্রীয় সরকারের তালিকায় হতাহত কী করে কমছে, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi On Abhishek:
Satabdi On Abhishek:"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget