এক্সপ্লোর

Omicron Variant: রাজ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা!

Omicron New Variant: করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা? 

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন (Omicron) BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের (Variant) হাত ধরে আসতে পারে কোভিডের (Covid) ফোর্থ ওয়েভ (Fourth Wave)? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্‍সকরা।

চিকিত্‍সক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "চতুর্থ ওয়েভকে হালকা ভাবে নেওয়ার কিছু নেই। হালকা হালকা ঢেউয়ের মতো আসছে, কিন্তু সতর্ক না হলে বড় ঢেউ হতে পারে।" 

করোনার প্রথম ঢেউয়ের মূলে ছিল ভ্যারিয়েন্ট আলফা, দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা এবং তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে ওমিক্রন। রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা? 

চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরেই কি ধেয়ে আসছে ফোর্থ ওয়েভ? চিকিত্‍সক চন্দ্রমৌলি মুখোপাধ্যায় বলেন, "ফোর্থ ওয়েভ আসবে কিনা, তা কতটা ভয়াবহ। স্বাভাবিকভাবে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। নজর রাখতে হবে। হালকা ভাবে নেওয়া ঠিক নয়। অত্যন্ত আতঙ্কের কিছু নেই।" 

আরও পড়ুন, রাজ্যে উদ্বেগ বাড়াছে করোনা, সাড়ে ৩০০ ছাড়ালো দৈনিক সংক্রমণ

ইতিমধ্যেই রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ। ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে। তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। এর আগে দক্ষিণ ভারতে BA.4 ও BA.5-র মতো প্রজাতির হদিশ মিললেও, এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়। 

চিকিত্‍সকদের মতে, করোনার নতুন নতুন প্রজাতি নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। প্রয়োজন মনে হলে, করোনা টেস্ট করাতে হবে। যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget