এক্সপ্লোর

CV Ananda Bose: দার্জিলিং যাওয়ার পথে হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল

North Bengal University:বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা করে তৃণমূল ছাত্র পরিষদ।

সনৎ ঝা, শিলিগুড়ি: দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২৮ জুন ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক রাজ্যপালের। সেই বৈঠকই বানচাল করার চেষ্টার অভিযোগ। বৈঠকে আসতে বাধার চেষ্টার অভিযোগ উঠছিল, সেই খবর পেয়েই হাজির হন রাজ্যপাল, খবর সূত্রের। সূত্রের খবর, অভিযোগ উঠেচে যে রাজ্যপালের উপাচার্যদের উপর চাপ তৈরির চেষ্টা করছেন। যদিও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, রাজ্যপাল নিজেই খবর পেয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা করে তৃণমূল ছাত্র পরিষদ।

এদিন কথা ছিল না, হঠাৎ আসেন রাজ্যপাল। শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যাওয়ার কথা ছিল তাঁর। হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে আসেন রাজ্যপাল। উপাচার্যের সঙ্গে একঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষের কিছুক্ষণের মধ্যে দার্জিলিংয়ের দিকে রওনা হয়ে যান তিনি।

পঞ্চায়েত ভোট নিয়ে টানাপোড়েনের আবহেও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে, রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত অব্যাহত রয়েছে। সোমবার, রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে যা অন্য মাত্রা পেল। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নব নিযুক্ত ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। কিন্তু, ওই বৈঠক বানচাল করার জন্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দেওয়া হচ্ছে বলে, সূত্রের দাবি। আচার্যকেও সেই অভিযোগ জানানো হয়েছে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন নামার পর, গেস্ট হাউস হয়ে সোজা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলে যান রাজ্যপাল। সেখানে উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, 'মিটিং হবেই, হুমকি নিয়ে মন্তব্য করব না, উনি খবর পেয়েই এসেছেন।'

বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালের গাড়ি বেরনোর সময়, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দার্জিলিংয়ের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তন্ময় তালুকদার বলেন, 'পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকে কালিমালিপ্ত করেছেন রাজ্যপাল।'

ইতিমধ্যেই যেসব বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, তাঁদের বেতন ও ভাতা বন্ধ করেছে রাজ্য সরকার। বুধবারের বৈঠকে কোন কোন উপাচার্য উপস্থিত থাকেন, সেটাই এখন দেখার।

উত্তরবঙ্গ থেকেও হিংসার সমলোচনা:
দার্জিলিং সফরের আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ভোট অশান্তি নিয়ে মুখ খুললেন তিনি। নিশানা করলেন প্রশাসনকেও। 'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল। সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, 'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।' প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল

আরও পড়ুন: কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget