এক্সপ্লোর

Ondal News: মজার মাসুল মৃত্যু! ১০ দিন পর উদ্ধার অর্ধদগ্ধ শিশুর বস্তাবন্দি দেহ, গ্রেফতার ৪ প্রতিবেশী

পাথর ছুড়ে মারার পর শিশুর মৃত্যু হলে প্রমাণ লোপাটের হাজারো চেষ্টা করা হয় কিন্তু হল না শেষরক্ষা ১০ দিনের মাথায় অন্ডালে শিশু খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার মহিলা-সহ প্রতিবেশী পরিবারের ৪ সদস্য

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ১০ দিনের মাথায় অন্ডালে শিশু খুনের কিনারা করল পুলিশ। এক মহিলা-সহ গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী পরিবারের ৪ সদস্যকে। পুলিশের দাবি, মজা করে প্রতিবেশী মহিলাকে বিশেষ নামে ডাকতেন সবাই। তাতে সামিল হয় ছোট্ট সৌরভ। অভিযোগ, সেই রাগে মহিলা পাথর ছুড়ে মারলে মৃত্যু হয় শিশুর। 

মজার ছলে প্রতিবেশী মহিলাকে বিশেষ নামে ডাকা হত। বড়দের মুখে শোনা সেই নাম শিখেছিল ৭ বছরের ছোট্ট ছেলে। সেই নাম ধরে মহিলাকে ডাকার মাসুল গুণতে হল জীবন দিয়ে। পাথর ছুড়ে মারার পর শিশুর মৃত্যু হলে প্রমাণ লোপাটের হাজারো চেষ্টা করা হয় কিন্তু হল না শেষরক্ষা ১০ দিনের মাথায় অন্ডালে শিশু খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল মহিলা-সহ প্রতিবেশী পরিবারের ৪ সদস্যকে। পুলিশের দাবি, জেরায় ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। 

গত ৬ জুলাই প্রতিবেশী বন্ধুর বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৭ বছরের সৌরভ বাউড়ি। পুলিশ সূত্রে দাবি, মৃতের বন্ধুকে ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সে জানায়, বড়রা যে নামে যাকে, সেই নামে ডাকায় সৌরভকে পাথর ছুড়ে মারে তার মাসি যশোদা বাউরি। এরপরই মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় ঘটনার কথা স্বীকার করে নেন পরিবারের সদস্যরা। জানা যায়, সৌরভের মৃত্যু হওয়ার পর বস্তাবন্দি করে রান্নাঘরে লুকিয়ে রাখা হয়।

২দিন পর, জঙ্গলে ফেলে দিয়ে আসে মৃতদেহ। পুড়িয়ে দেওয়া হয় বস্তা। এর মধ্যে, সন্দেহ এড়াতে খোঁজাখুঁজিতে প্রতিবেশীদের সঙ্গে সামিল হয় অভিযুক্তরাও। ৪ দিন পর, ১০ জুলাই প্রথম শ্রেণীর পড়ুয়া সৌরভের ক্ষত বিক্ষত অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। শিশুর মৃতদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা।

পুলিশের দাবি, তদন্তকারীদের বিভ্রান্ত করতে বিক্ষোভে সামিল হয় অভিযুক্তরাও। 
অবুঝ শিশুর সামান্য ভুল! তার জন্য এত বড় শাস্তি? দোষীদের কড়া শাস্তি চাইছেন এলাকাবাসী। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget