এক্সপ্লোর

Malda News: চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক

West Bengal News: গ্রেফতার চাঁচলেরই বাসিন্দা অভিযুক্ত লিঙ্কম্যান শাহজাহান। ডাকাত দলের বাকি সদস্যদের খোঁজে পুলিশের তল্লাশি। 

মালদা: চাঁচলে (Chanchol) সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক। ডাকাতির ৭ দিনের মাথায় গ্রেফতার লিঙ্কম্যান। গ্রেফতার চাঁচলেরই বাসিন্দা অভিযুক্ত লিঙ্কম্যান শাহজাহান। ডাকাত দলের বাকি সদস্যদের খোঁজে পুলিশের তল্লাশি। 

ডাকাতির ঘটনায় গ্রেফতার এক: বড়দিনের সন্ধেয়, জমজমাট বাজারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ ডাকাত মিলে প্রায় সাড়ে চার কোটির গয়না লুঠ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এদিন গ্রেফতার করা হয়েছে একজনকে। সূত্রের খবর, ডাকাতির ঘটনায় লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে ধৃত। চাঁচলের বাসিন্দা অভিযুক্তের নাম শাহজাহান।

গত সোমবার, সন্ধে ৭টা ১৫ নাগাদ চাঁচলের ঢাকা জুয়েলার্সে প্রথমে ক্রেতা সেজে ঢোকে তিনজন দুষ্কৃতী। তাঁদের মধ্যে ১ জনের মাথায় ছিল হেলমেট। সাধারণ হুডি ও টুপি পরে ঢোকে বাকি ২ জন। ঢুকেই, কর্মীদের গানপয়েন্টে রেখে শুরু হয়ে যায় লুঠপাট। কয়েক সেকেন্ড পর সেখানে ঢোকে হেলমেট পরা আরেক দুষ্কৃতী। বন্দুক হাতে তাণ্ডব শুরু করে সেও। শোকেস তছনছ করে বের করে নেওয়া হয় সব গয়না। সেইসময় এক কোনায় সিঁটিয়ে থাকতে দেখা যায় দোকানের ৬ কর্মীকে। ভিতরে যখন অপারেশন চলছে, তখন বাইরে পাহারা দিচ্ছিল আরেক দুষ্কৃতী।

এলাকাবাসীর দাবি, মিনিট পাঁচেকের অপারেশন সেরে বাইকে করে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।  প্রশ্ন ওঠে, ডাকাতির পর দুষ্কৃতীরা পালাল কোন পথে? চাঁচলের এই এলাকা থেকে বিহারের কাটিহার সীমানার দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার।বিহারের বারসোইয়ের দূরত্ব ৩১ কিলোমিটার, যেতে সময় মাত্র এক ঘণ্টা।প্রশ্ন উঠেছিল, তাহলে কি ডাকাতি করে ভিনরাজ্যেই আশ্রয় নিল দুষ্কৃতীরা? এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। যে ঢাকা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখান থেকে চাঁচল থানার দূরত্ব পায়ে হেঁটে মাত্র সাড়ে ৫ মিনিট। কিন্তু ডাকাতির ঘটনা ঘটার ১০ মিনিট পর, সেখানে পৌঁছয় পুলিশ। মাত্র ৬ মাস আগে মালদার মালতিপুরেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিতে খুন হন এক সিভিক ভলান্টিয়ার। ওই ঘটনাতেও ডাকাতদের বিহার-যোগ সামনে এসেছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB State Day: পয়লা বৈশাখ বাংলা দিবস! রাজ্য সঙ্গীত নিয়েও নয়া নির্দেশিকা

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |
Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget