এক্সপ্লোর

Murshidabad: হারিয়ে গিয়েছে এক লক্ষ খাতা! পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে জানাল রাজ্য

Calcutta High Court: শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহের মধ্য়েই মুর্শিদাবাদে পঞ্চায়েতে নিয়োগের ১ লক্ষ চাকরিপ্রার্থীর পরীক্ষার খাতা হারিয়ে গেছে বলে হাইকোর্টে দাবি করল রাজ্য় সরকার।

কলকাতা: পরীক্ষার ১ লক্ষ খাতা হারিয়ে গেছে। মুর্শিদাবাদে (Murshidabad) পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত মামলায়, আদালতে এমনটাই জানিয়েছে রাজ্য় সরকার। আষাঢ়ে গল্প, মন্তব্য় বিচারপতির। তবে কি ফের নিয়োগে দুর্নীতির ইঙ্গিত? প্রশ্ন বিরোধীদের।

হারিয়ে গিয়েছে খাতা: গানের কথায়, রবীন্দ্রনাথ লিখেছিলেন, হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। বাস্তবে পরীক্ষার্থীদের বুকে সত্য়ি সত্য়ি ভয় ধরিয়ে দিল প্রশাসন। কোথাও কি তাহলে দুর্নীতির গন্ধ? শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহের মধ্য়েই মুর্শিদাবাদে পঞ্চায়েতে নিয়োগের ১ লক্ষ চাকরিপ্রার্থীর পরীক্ষার খাতা হারিয়ে গেছে বলে হাইকোর্টে দাবি করল রাজ্য় সরকার। আর এই উত্তর শুনে কার্যত বিস্মিত বিচারপতিরা। এক লক্ষ খাতা হারিয়ে যাওয়া অনেকটা আষাঢ়ে গল্প। এমনই মন্তব্য় করল ডিভিশন বেঞ্চ।

২০১৮ সালে মুর্শিদাবাদে পঞ্চায়েতের ১৫৭ পদে নিয়োগের জন্য পরীক্ষা দেন প্রায় এক লক্ষ চাকরিপ্রার্থী। তারপর কয়েক বছর কেটে গেলেও, নিয়োগ না হওয়ায়,২০২১ সালে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে, বুধবার, বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবী জানান, সেই পরীক্ষার যাবতীয় খাতাপত্র হারিয়ে গেছে।এক লক্ষ খাতা কী করে হারিয়ে গেল, তা নিয়ে আদালতেই শুরু হয় গুঞ্জন। বিস্ময় প্রকাশ করে, ডিভিশন বেঞ্চ বলে, হারিয়ে গেছে বলে দিলেই, আর সে সব খুঁজে পাওয়া যাবে না, এখন আর সেটা করা যাবে না। খাতা হারিয়ে গেলেও, এখন সব সফট কপি রাখা থাকে অন্য় এজেন্সির কাছে। কী করে পরীক্ষার খাতা হারাল? কে বা কারা খাতা সংরক্ষণের দায়িত্ব ছিল? ৪ সপ্তাহের মধ্য়ে পঞ্চায়েত দফতরের সচিবকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার সেই মামলাতেই জেলে গেলেন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যও।অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলায় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর গোটা পরিবারের ঠিকানা এখন জেলে।বুধবারই আদালতে মানিক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী-পুত্র প্রসঙ্গে বলতে গিয়ে ইডি দাবি করে, এই তিনজনকে নিয়ে একটা দুর্নীতির ত্রিভূজ তৈরি হয়েছিল। ৭ ডিসেম্বর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়, তাতে মানিক ভট্টাচার্যর পাশাপাশি,  তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য,  ছেলে সৌভিক ভট্টাচার্যর নাম ছিল।

আরও পড়ুন: Calcutta Medical College: শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
Suvendu Adhikari on Annapurna Yojana: '১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget