এক্সপ্লোর

Calcutta Medical College: শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ

Kolkata News: শরীরের ৩ জায়গায় জমেছিল প্রাণঘাতী পারদ। অস্ত্রোপচার করে তরুণকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন কলকাতা মেডিক্য়াল কলেজ-হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা।

সন্দীপ সরকার, কলকাতা: মানুষের শরীরে পারদের ক্ষতিকারক প্রভাব কী? পরীক্ষা করতে ২টি থার্মোমিটার ভেঙে পারদ সংগ্রহ করে সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়েছিলেন নদিয়ার বাসিন্দা, চন্ডীগড় ইউনিভার্সিটির বি.টেক পড়ুয়া। কলকাতা মেডিক্যালে (Calcutta Medical College) বিরল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হল সেই পারদ। এখন সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তরুণ।

কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচার: শরীরের ৩ জায়গায় জমেছিল প্রাণঘাতী পারদ। অস্ত্রোপচার করে তরুণকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন কলকাতা মেডিক্য়াল কলেজ-হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা। কলকাতা মেডিক্যালে সফল বিরল অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর,গলায় ব্যথা ও অস্বস্তি নিয়ে, মঙ্গলবার ENT বিভাগের আউটডোরে আসেন নদিয়ার চাপড়ার বাসিন্দা প্রোজ্জ্বল বিশ্বাস নামে এক তরুণ। বছর ১৯-এর তরুণের করা হয় সিটিস্ক্যান। সিটিস্ক্যানে দেখা যায়, তাঁর থাইরয়েড গ্রন্থির কাছ থেকে শ্বাসনালীর গোড়া পর্যন্ত এক সেন্টিমিটার জায়গাজুড়ে ধাবব জিনিস আটকে রয়েছে।

কিন্তু, শরীরে ওই জিনিস এল কীভাবে? চিকিৎসকদের প্রশ্নে প্রথমে কিছু বলতে না চাইলেও, পরে চন্ডীগড় ইউনিভার্সিটির বি.টেক পড়ুয়ার প্রোজ্জ্বল বিশ্বাসের কথা শুনে চমকে যান চিকিৎসকরা। তিনি জানান, ২টি থার্মোমিটার ভেঙে তার পারদ এক জায়গায় নিয়ে সিরিঞ্জে ভরে শরীরের ৩ জায়গায় প্রবেশ করিয়েছেন তিনি। বাঁ হাত, পাকস্থলীর কাছে। গলায় থাইরয়েড গ্রন্থির কাছে পারদ ইনজেকশন নিয়েছেন বলে জানান ওই পড়ুয়া। দাবি করেন, মানুষের শরীরে পারদের ক্ষতিকারক প্রভাব পরীক্ষা করতেই এ কাজ করেছেন তিনি। বুধবার, অস্ত্রোপচার করা হয় তরুণের। থাইরয়েড গ্রন্থির কাছে কিছুটা কেটে বিন্দু বিন্দু হয়ে জমে থাকা পারদ তুলে আনা হয়।

পরিবার সূত্রে খবর, সমস্যার সূত্রপাত ১ মাস আগে। চন্ডীগড় থেকে নদিয়ার চাপড়ার বাড়িতে আসেন প্রোজ্জ্বল। হঠাৎ পেট ও হাতে ব্যথা শুরু হয়। তখনই সিটিস্ক্য়ানে ধরা পড়ে পেট ও হাতে ধাতব কিছু আটকে রয়েছে। রানাঘাটের একটি নার্সিংহোমে ২ দফায় অপারেশন হলেও, সমস্যা মেটেনি। সবমিলিয়ে, শুধু তরুণকে সুস্থ করাই নয়, বুধবার পারদ রহস্যের যবনিকা পড়ল কলকাতা মেডিক্যাল কলেজেই। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, তারপর এক্স রে করে দেখা হবে, আর কোথাও পারদ আটকে রয়েছে কি না। তারপর তাঁকে ছাড়া হবে হাসপাতাল থেকে।

আরও পড়ুন: Madhyamik Examination 2023 : আজ থেকে শুরু মাধ্য়মিক পরীক্ষা, থাকছে একাধিক কন্ট্রোল রুম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget