এক্সপ্লোর

Mimi Chakroborty : ৬ ঘণ্টা পার, এখনও দিল্লির ED দফতরে মিমি চক্রবর্তী ! কোন প্রশ্নের মুখে প্রাক্তন TMC সাংসদ ?

Betting App Case Mimi Chakroborty At Delhi ED Office: বেটিং অ্যাপ মামলায় মিমিকে তলব, ৬ ঘণ্টা পরেও এখনও এখনও দিল্লির ইডি দফতরে প্রাক্তন তৃণমূল সাংসদ !

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ৬ ঘণ্টা পার, এখনও দিল্লির ইডি দফতরে মিমি। বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে এদিন তলব করা হয়। এদিন সকাল ১০.৫০ নাগাদ দিল্লির ইডি দফতরে হাজিরা দেন মিমি চক্রবর্তী বলে খবর।এদিকে দেখতে দেখতে ইতিমধ্যেই ৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, এখনও তাঁকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন, বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় 'খুন', এখনও কেন অধরা আততায়ীরা? সরব কংগ্রেস

উল্লেখ্য, বেটিং অ্যাপ মামলায় কাল ঊর্বশী রাউতেলা-অঙ্কুশকেও তলব করা হয়েছে। কাল অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠানো হয়েছে। সূত্র মারফৎ খবর, 'বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন।  কত টাকা কীভাবে পেয়েছিলেন? বেআইনি জেনেও কেন প্রচার?' মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। 

ED-র দাবি, 1XBET-এর মতো বিতর্কিত বেটিং-অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য, একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে। কিন্তু, সেই অর্থের উৎস কী?কীভাবে অর্থের আদানপ্রদান করা হয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনায় সুর বিজেপি-র গলায়। পাল্টা ইডি-কে কটাক্ষ করেছে তৃণমূল।

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এদের যে ছাপ লেগে আছে সেটাকে তো বহন করতেই হবে এবার। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, ওর আইনের বিষয়টা নিয়ে মিমির একটা সিনেমা রিলিজ করছে সেটা কে প্রমোট করে দিল ইডি। সিনেমা রিলিজ করার আগে তাকে নিয়ে এদিকে তো কিছুই পাবে না কিন্তু প্রমোট করে দিল শুধু, প্রমোটারের ভূমিকায় ইডি।

সূত্রের খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগেই নোটিস পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না।ED-র দিল্লির দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদেরকে।এবার সেই সংক্রান্ত মামলায় নোটিস পান অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে, নতুন করে চাপানউতর শুরু হল রাজ্য়ে।
 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget