এক্সপ্লোর

Ekbalpur Incident : বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় 'খুন', এখনও কেন অধরা আততায়ীরা? সরব কংগ্রেস

Ekbalpur Murder Case Congress Protested: একবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুন, এখনও গ্রেফতারি শূন্য! যুবক খুনের তদন্ত গেল লালবাজারের গোয়েন্দা পুলিশের হাতে।

কলকাতা: একবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুন, এখনও গ্রেফতারি শূন্য! বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় চপার দিয়ে কুপিয়ে খুন। ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের, ৮দিন পরেও অধরা দুষ্কৃতীরা!এখনও কেন অধরা আততায়ীরা? প্রশ্ন তুলে প্রতিবাদ কংগ্রেসের । যুবক খুনের তদন্ত গেল লালবাজারের গোয়েন্দা পুলিশের হাতে।

আরও পড়ুন, 'অনামিকাকে কি জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল? ' যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন জাতীয় মহিলা কমিশনের 

একবালপুরে কুপিয়ে খুনের ঘটনায় এক সপ্তাহ পার!এখন গ্রেফতারি 'শূন্য'! ক্ষোভে ফুঁসছে নিহত যুবকের পরিবার। সোমবার রাতে ধনরাজ প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষকৃতী। অভিযোগ,তার প্রতিবাদ করায় ভাইয়ের চোখের সামনেই আচমকা চপার বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী। পায়ে ও বাম দিকের কাঁধে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ধনরাজ প্রসাদ। অভিযোগ এরপর গুলি চালানোরও চেষ্টা করেন অভিযুক্তের শাগরেদরা। শুক্রবার বিকেলে হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের।৫ জনের নামে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত একজনকেও ধরতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে মামলার দায়িত্ব নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। 
 
রবিবার নিহতের বাড়িতে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। গতকাল পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, জামুই বলে কোনও বিহারের জায়গা আছে, সেখানকার এরা হল অপরাধী। তারা এসে এখানে, অবৈধভাবে যাওয়া আসা করে, মুঙ্গের, জামুই, এইসব জায়গার শার্প শ্যুটার, অপরাধী, তারা কলকাতায় ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢুকে এইসব কাণ্ড করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব এক্ষুনি DD-কে কেসটা দিতে এবং যত বড় অপরাধী হোক তাকে গ্রেফতার করতে। এরপরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে একবালপুরের ঘটনার পাশাপাশি গুলশন কলোনিতে তাণ্ডবের ৪দিন পরেও এখনও এখনও অধরা মাস্টারমাইন্ড। সোশাল মিডিয়ায় সক্রিয়, রোজ নতুন পোস্ট, তাও অধরা মিনি ফিরোজ! গুলশন কলোনিতে তাণ্ডবের ৪দিন পার, কোথায় মিনি ফিরোজ? শুক্রবার, শনিবার, রবিবারের পর সোমবারও ফেসবুকে ভিডিও পোস্ট মিনি ফিরোজের।'এতদিন যেটা করিনি, এবার সেটা করব', হুঁশিয়ারি গুলশন কলোনিকাণ্ডে মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের। ৪ জনকে গ্রেফতার করলেও ৪ দিন পরেও অধরা মিনি ফিরোজ। এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে নাম, কিন্তু পুলিশের খাতায় ফেরার ফিরোজ। সোশাল মিডিয়ায় পরপর রিল, ভিডিও পোস্ট করে হুমকি-হুঁশিয়ারি মূল অভিযুক্তের। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget