এক্সপ্লোর

Padma Awards 2026: ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ অধরাই রইল, পশ্চিমবঙ্গ থেকে ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ১১ জন

West Bengal Padma Shri Award Winners: বাংলা থেকে ১১ জনকে 'পদ্ম পুরস্কারে'র জন্য বেছে নেওয়া হলেও, এবারও রাজ্য থেকে 'পদ্মবিভূষণ' বা 'পদ্মভূষণ' পেলেন না কেউ।

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের আগে 'পদ্ম পুরস্কারে'র ঘোষণা। 'পদ্মবিভূষণ', 'পদ্মভূষণ', 'এবং পদ্মশ্রী', ১৩১ জনকে এই তিন পুরস্কার দেওয়া হচ্ছে। আর সেই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে নাম রয়েছে ১১ জনের। পশ্চিমবঙ্গের ১১জনকে 'পদ্মশ্রী পুরস্কার' দেওয়ার সিদ্ধান্ত। বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম তারকা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 'পদ্মশ্রী পুরস্কার' পাচ্ছেন। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে তাঁকে। পাশাপাশি তালিকায় রয়েছেন আরও বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষেরা। তবে বাংলাকে সেই 'পদ্মশ্রী' নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। 'পদ্মবিভূষণ', 'পদ্মভূষণ' অধরাই রইল। (West Bengal Padma Shri Award Winners)

প্রসেনজিৎ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে 'পদ্মশ্রী পুরস্কার' পাচ্ছেন চিকিৎসক সরোজ মণ্ডল। শিক্ষা ও সাহিত্য বিভাগে 'পদ্মশ্রী পুরস্কার' পাচ্ছেন অশোক কুমার হালদার, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, গম্বীর সিংহ। শিল্পকলায় 'পদ্মশ্রী পুরস্কার' পাচ্ছেন হরিমাধব মুখোপাধ্য়ায়, জ্যোতিষ দেবনাথ, কুমার বসু, তরুণ ভট্টাচার্য এবং তৃপ্তি মুখোপাধ্যায়। (Padma Awards 2026)

'পদ্মশ্রী পুরস্কার' প্রাপক হিসেবে এবিপি আনন্দে মুখ খোলেন চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। তিনি বলেন, "সরকারে নিঃস্বার্থ ভাবে কাজ করেছি আমি। কেউ হয়ত দেখেছেন এবং স্বীকৃতি দিচ্ছেন। প্রত্যেকেই কাজের স্বীকৃতি চান। ভালই লাগছে। এটা দেখে আরও অনেকে উদ্বুদ্ধ হবেন আশা করি।"

তবে বাংলা থেকে ১১ জনকে 'পদ্ম পুরস্কারে'র জন্য বেছে নেওয়া হলেও, এবারও রাজ্য থেকে 'পদ্মবিভূষণ' বা 'পদ্মভূষণ' পেলেন না কেউ। সকলেই 'পদ্মশ্রী' দেওয়ার সিদ্ধান্ত। সাহিত্য, শিক্ষা, শিল্পকলা, চিকিৎসা, ব্যবসা, সমাজসেবা-সহ একাধিক ক্ষেত্রে যুক্ত ১৩১ জন গুণী মানুষকে 'পদ্ম পুরস্কারে'র জন্য বেছে নেওয়া হয়েছে এবার। এর মধ্যে 'পদ্মবিভূষণ'  পাচ্ছেন পাঁচ জন, 'পদ্মভূষণ' পাচ্ছেন ১৩ জন, ১১৩ জন পাচ্ছেন 'পদ্মশ্রী'। 

বাংলা থেকে প্রসেনজিতের পাশাপাশি, নাট্যব্যক্তিত্ব হরিমাধবকে সম্মানিত করা হচ্ছে। অভিনয়ের পাশাপাশি, নাটক লেখাতেও হাতযশ রয়েছে তাঁর। গত বছর মারা যান তিনি। সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তবলাবাদক কুমার, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, অধ্য়াপক তথা গবেষক মহেন্দ্রনাথ, শিক্ষাবিদ তথা সমাজকর্মী গম্ভীর সিংহ, অশোক কুমারও 'পদ্মশ্রী পুরস্কার' পাচ্ছেন। পুরস্কৃত করা হবে তাঁতশিল্পী জ্যোতিষ, কাঁথাশিল্পী তৃপ্তি। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে সরোজ মণ্ডলকে।

চলতি বছরের মার্চ অথবা এপ্রিল মাসে দিল্লিতে আয়োজিত রাষ্ট্রপতি ভবনে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক কবে সেই অনুষ্ঠানের আয়োজন হবে, তা জানিয়ে দেওয়া হবে সময় থাকতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget