এক্সপ্লোর

Tollywood News: ‘বুম্বাদার পদ্মশ্রী সিনেমা হল’, ‘আরও আগে পাওয়া উচিত ছিল’, প্রসেনজিতের পদ্মসম্মান প্রাপ্তিতে বলছে টলিউড

Prosenjit Chatterjee Padma Shri: প্রসেনজিতের দৌলতে বাংলা বিনোদন জগতের মুকুটে নতুন পালক যুক্ত হচ্ছে বলে মনে করছেন সকলেই।

কলকাতা: ইন্ডাস্ট্রি এবং তিনি পরস্পরের সমার্থক। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 'পদ্মশ্রী' সম্মান পাচ্ছেন। প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘোষণা হতেই উচ্ছ্বসিত টলিপাড়া। নায়ক হিসেবে চার দশকেরও দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন প্রসেনজিৎ, তাতে কার্যতই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এরাজ্যের শিল্পীরা। প্রসেনজিতের দৌলতে বাংলা বিনোদন জগতের মুকুটে নতুন পালক যুক্ত হচ্ছে বলে মনে করছেন তাঁরা। (Prosenjit Chatterjee Padma Shri)

প্রসেনজিতের 'পদ্মশ্রী' পাওয়া নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন অভিনেতা তথা সাংসদ দেব। তিনি বলেন, "দারুণ বিষয়। অত্যন্ত গর্বের বিষয়। আমার মনে হয় যদি কেউ ডিজ়ার্ভ করে, আমার মনে হয় বুম্বাদা হিউজলি ডিজ়ার্ভ করে। বুম্বাদার অবদান গত ৪০ বছর ধরে...অসাধারণ খবর। গর্ববোধ করছি। আরও সাফল্য কামনা করি ওঁর। বুম্বাদার হাত ধরে বাংলা ছবির মানসম্মান যেন আরও বাড়ে, বাংলা ছবি যেন আরও এগিয়ে যায়, আরও বড় হয়।" (Tollywood News)

প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে একসময় একের পর এক হিট ছবি উপহার দেওয়া ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "আমার জন্য এটা ভীষণই গ্রবের বিষয়। ভেরি ওয়েল ডিজ়ার্ভড। আমার মনে হয়, ওঁর এই প্রাপ্তি অবশ্যই উচিত ছিল, আরও আগে পাওয়া উচিত ছিল হয়ত। আজ আমরা গর্ববোধ করছি। ওঁর যা অবদান, তে আমি গর্ববোধ করছি। এভাবেই সম্মান পেতে থাকুন।"

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "ওঁর সঙ্গে অনেক কাজ করেছি। আমার ভালবাসার মানুষ, কাছের মানুষ। এর থেকে আনন্দের আর কিছু নেই। যে মানুষ ৫০০-র মতো ছবি করেছেন, এতদিন ধরে কাজ করছেন, ডেফিনিটলি ডিজ়ার্ভ করেন। বাণিজ্যিক ছবি থেকে বদলে যাওয়া সিনেমার সঙ্গে এত সমসাময়িক হয়ে থাকেন...সবচেয়ে বড় কথা, আত্মপ্রচার ছাড়া এত দিন টিকে রয়েছেন একজন। কোনও দিন নিজের ঢাকঢোল পেটান না। ফলে তাঁর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা খুব বেশি। বাংলা ইন্ডাস্ট্রির জন্য গর্বের মুহূর্ত। জাতীয় পুরস্কারের সময়ও আনন্দ পেয়েছিলাম। তবে পদ্মশ্রী অনেক বেশি সম্মান। তবে বুম্বাদা পুরস্কাররে কথা ভাবে বলে মনে হয় না আমার। বুম্বাদার কাছে এতদিন পদ্মশ্রী বলতে সিনেমা হলই ছিলএতদিন। এবার একটা নতুন জিনিস পৌঁছল।"

পরিচালক গৌতম ঘোষ বলেন, "পদ্মশ্রী হয়েছে আমাদের বুম্বা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমার মনের মানুষ। আরও আগে পাওয়া উচিত ছিল ওঁর। ওকে অনেক আদর, আশীর্বাদ ও ভালবাসা।"

অভিনেত্রী রুক্মিণী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনন্দন। কার কৃতিত্ব স্বীকৃতি দাবি করে, তার আসল উদাহরণ। অনেক আগেই এটা হওয়া উচিত ছিল। ওঁর এটা প্রাপ্য ছিল। আপনাকে নিয়ে গর্ববোধ করছি'।

প্রসেনজিতের পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে এবার 'পদ্মশ্রী' পাচ্ছেন চিকিৎসক সরোজ মণ্ডল, শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার,  শিক্ষা ও সাহিত্যে মহেন্দ্রনাথ রায়, শিক্ষা ও সাহিত্যে রবিলাল টুডু, শিক্ষা ও সাহিত্যে গম্বীর সিংহ, শিল্পকলায় হরিমাধব মুখোপাধ্যায়, শিল্পকলায় জ্যোতিষ দেবনাথ, শিল্পকলায় কুমার বসু, শিল্পকলায় তরুণ ভট্টাচার্য, শিল্পকলায় তৃপ্তি মুখোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget