এক্সপ্লোর

Asim Munir : 'দেখে নেব', পাকিস্তানের নেক্সট টার্গেট অম্বানীদের সম্পত্তি! ভারতকে বড় হুমকি মুনিরের

Pakistan News : ভারত সিন্ধুর জল বাঁধ দিয়ে আটকালে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে গুজরাতের জামনগরে। মুনিরের কথায়, পাকিস্তানের টার্গেট হবে  মুকেশ অম্বানীর জামনগর তেল শোধনাগার ! 


নয়াদিল্লি: সিন্ধু জল চুক্তি স্থগিতের জ্বালা ভুলতে পারছে না পাকিস্তান। পহেলগাঁও হামলার পর ভারতের প্রথম ব্রহ্মাস্ত্রই ছিল সিন্ধু জলচুক্তি বাতিল। সিন্ধুর দুই শাখানদীর ওপরই নির্ভর করে আছে পাকিস্তানের ৮০ শতাংশ চাষাবাদ ! এখন এই জলটাই অনিয়মিত হয়ে পড়লে , পরিণাম যে কী ভয়াবহ হতে পারে, তা এখন থেকেই টের পেতে শুরু করেছে শাহবাজ শরিফের দেশ। আর তা বুঝেই, কখনও দেশের মাটিতে, কখনও বিদেশে গিয়ে ভারতকে হুমকি দিয়েই চলেছে পাক নেতারা। একবার ফের সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এবার আমেরিকার ফ্লোরিডায় দাঁড়িয়ে প্রবাসী পাকিস্তানিদের সামনে বিরাট গর্জন করে বসলেন মুনির। বললেন, ভারত সিন্ধু বা তার শাখানদীর উপরে বাঁধ করলে, তারাও বসে থাকবেন না চুপ করে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের  অভাব নেই। ভারত সিন্ধুর জল বাঁধ দিয়ে আটকালে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে গুজরাতের জামনগরে। মুনিরের কথায়, পাকিস্তানের টার্গেট হবে  মুকেশ অম্বানীর জামনগর তেল শোধনাগার ! 

পাকিস্তানের অনারারি কনসাল আয়োজিত এক ব্ল্যাক-টাই ডিনারে প্রায় ১২০ জন পাকিস্তানি প্রবাসীর দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে, মুনির বলেন, গুজরাতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারিকে টার্গেট করবে পাকিস্তান। সিন্ধুর জল নিয়ন্ত্রণ করতে চাইলে পাল্টা আঘাত হানা হতে পারে ভারতের অর্থনীতির অন্যতম শক্ত পিলার মুকেশ অম্বানীর জামনগর তেল শোধনাগার !                   

আমেরিকার মাটি থেকে ভারতের উদ্দেশে এমন হুমকিকে ভাল চোখে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্প্রতি শুল্ক নীতি নিয়ে  ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের সমীকরণে পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা থেকে মুনিরের হম্বিতম্বিকে সহজ ভাবে দেখছেন না বিশেষজ্ঞরা।  মুনির এদিন হুমকির সুরে বলেন, পাকিস্তানের পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় পাকিস্তান ধ্বংসের পথে এগোচ্ছে, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।

মুনির রীতিমতো হুমকির সুরেই বলেন, ভারত বাঁধ তৈরি করুক ! তারপর পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ধূলিসাৎ করে দেবে ওই বাঁধ। ওই অনুষ্ঠানে মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ ছিল। তবে অংশগ্রহণকারীদের মুখ থেকেই এই সব তথ্য পেয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।                 

 

সেরা শিরোনাম

ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় শিউরে ওঠা ছবি, 'কবেকার মাছ-মাংস-চিংড়ি', ধাপায় ফেলল পুরসভা
ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় শিউরে ওঠা ছবি, 'কবেকার মাছ-মাংস-চিংড়ি', ধাপায় ফেলল পুরসভা
Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?
Bankura Death: বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি, মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু সোনামুখীতে
বাঁকুড়ায় লাগাতার বৃষ্টি, মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু সোনামুখীতে
Hooghly: মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি
মানা হচ্ছে না খাদ্য বিধি, তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ভদ্রেশ্বরের একটি বেকারি

ভিডিও

CJP News : CJP-র বিরুদ্ধে সব FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নেওয়া হল আন্দোলন | ABP
Malda News : বেঙ্গালুরু থেকে ধৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে আনা হল মালদায়, ঠাঁই হোল্ডিং সেন্টারে
BJP News : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে? না একা ভোটে লড়বে? | ABP Ananda
ED Raid News: সাতসকালে শেক্সপিয়র সরণিতে ED-র হানা, ন্যাশনাল হাইওয়ের টোল দুর্নীতিতে ৫ রাজ্যে তল্লাশি
US vs IRAN War News: আমেরিকা-ইরান সংঘর্ষে তপ্ত পশ্চিম এশিয়া, তেলের দাম ৯৫ ডলার ছাড়াল; জর্ডনে মিসাইল হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget