Pakistan Army Chief On India : অ্যামেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বেলাগাম পাকিস্তানি মুনির, অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হওয়ার পরমাণু-হুঁশিয়ারি
Pakistan Army Chief Nuclear Threats to India: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, ভারতকে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের ! কী বলছেন আসিম মুনির ?

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর-এ ভারতের কাছে নাস্তানুবাদ হওয়ার পরেও মেটেনি আশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, ভারতকে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের !
আরও পড়ুন, নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬
The Print এর প্রতিবেদন অনুযায়ী, মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানে আসিম মুনির। এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন তিনি। ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে, ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরাও পারমানবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।' তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, এটাই প্রথমবার, যে এমন পারমাণবিক হুমকি দেওয়া হল !
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। এবং সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দিয়েছিল ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি মেনে না চললে পাকিস্তানের তীব্র জল সঙ্কট তৈরি হতে পারে। বাস্তবে সেই জল সঙ্কট দেখাও দিয়েছে। আসিম মুনির হুমকি দিয়ে বলেছেন, 'ভারত বাঁধ তৈরি করুক। বাঁধ তৈরি হলেই, আমরা ১০ টা মিসাইল ছুঁড়ে ওই বাঁধ গুঁড়িয়ে দেব।' 'সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়...আর আমাদের দেশের ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই', সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করে ভারতীয় বাঁধ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুনিরের মন্তব্যের পর তীব্র নিশানা করেছেন শিবসেনা (UBT)সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন,' এগুলি সবই একটা ব্যর্থ দেশের একজন ব্যর্থ সেনাপ্রধানের থেকে আসা কাপুরুষোচিত হুমকি। এগুলি (পারমাণবিক অস্ত্র) একেবারেই একজন উন্মাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমি আমেরিকানদের জিজ্ঞাসা করছি,যাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এমন কোনও মন্তব্য কি গ্রহণযোগ্য ?'
VIDEO | On Pakistan Army Chief Asim Munir's reported statements against India during his US visit, Shiv Sena (UBT) MP Priyanka Chaturvedi says, "These are all cowardly threats coming from a failed nation and a failed marshal. However, it also becomes imperative that the IAEA… pic.twitter.com/RQb2BJq52Y
— Press Trust of India (@PTI_News) August 10, 2025
বিজেপি নেতা গৌরব বল্লভ তীব্র সমালোচনা করে বলেছেন, 'একজন ভারতীয় হিসেবে আমি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বলতে চাই, এটা কিন্তু নতুন ভারত। এখানে বুলেটের জবাব শেল দিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই আমাদের দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় নীতি গ্রহণ করেছে। এই নতুন ভারত দুই দিনের মধ্যে ৫ টি পাকিস্তানি জাহাজ নিকেশ করে দিতে পারে। যদি অপারেশন সিঁদুর আরও দুই থেকে তিন দিন চলানো হত, তবে পাকিস্তানের পুরো বিমান বাহিনী ধ্বংসস্তুপে পরিণত হত।'
VIDEO | On Pakistan Army Chief Asim Munir's reported statements against India during his US visit, BJP leader Gourav Vallabh says, "...Asim Munir has become the face of terrorism. The IMF must take note of his language and stop giving him aid. The way he is speaking is the… pic.twitter.com/GHpGfIkzMW
— Press Trust of India (@PTI_News) August 10, 2025





















